1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
সংকট কাটিয়ে ৭ মাসে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কমছে না ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭, মোট আক্রান্ত ৬০০-এর কোটায় এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাই সংকেত ও বোমা আতঙ্ক: আইসোলেশন বে-তে রেখে তল্লাশি ডিজিটাল অপরাধ রুখতে এবার উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃতি পাচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ ‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য জাতীয় ব্যাধি’: প্রতিরোধে কঠোর নীতিমালার ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মধ্যপ্রাচ্যে সমুদ্রপথে নতুন সংকট: হরমুজ প্রণালিতে বিস্ফোরণে কনটেইনারবাহী জাহাজ নিমজ্জিত ধানমন্ডিতে ফুটপাতে মানসিক রোগীকে মারধর: যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: রাজধানীতে আটক ৫৩০, উদ্ধার বিপুল মাদক ও বিস্ফোরক সৌদি আরামকো ভবনে হুথিদের হামলা: রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, ধ্বংসাবশেষে আহত ৪ উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ: বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল পোশাকশিল্পের বিভিন্ন এলাকা

ফরিদপুরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় মেডিকেল হাসপাতালের পরিচালকের অপসারণের দাবীতে স্মারকলিপি প্রদান

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৩২২ Time View
জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে একটি বেসরকারি টেলিভিশনের সংবাদকর্মীর সাথে অসদাচরণের প্রতিবাদ ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দাবিতে স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ফরিদপুরের কর্মরত সাংবাদিকরা।
রোববার দুপুরে ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদারের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল ইসলাম পিকুল, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালাসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শনিবার দুপুরে একটি বেসরকারি টেলিভিশনের সংবাদ কর্মী ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে সাপে কাটা রোগীর ভিডিও করতে গেলে আনসার সদস্যদের দিয়ে ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়। এ সময় ওই সংবাদকর্মীকে একটি কক্ষে প্রায় দেড় ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়।
এ বিষয়ে সিনিয়র সংবাদকর্মীরা হাসপাতালের পরিচালক মো. হুমায়ুন কবিরের সাথে মোবাইলে কথা বললে তিনি পূর্ব অনুমতি ছাড়া হাসপাতাল এলাকায় কোন ধরনের ভিডিও করা যাবে না বলে সাব জানিয়ে দিয়ে নিজেও রুড আচরণ করেন। এই ঘটনার পরে রাতেই ফরিদপুর প্রেসক্লাবের জরুরি সভায় ওই হাসপাতালটির স্বাস্থ্য সেবা ও সাংবাদিকদের কর্মপরিবেশ নিশ্চিত করতে পরিচালকের অপসারণ দাবি করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT