1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

গাজার ঘনবসতিপূর্ণ এলাকায় ইসরাইলের বিমান হামলা

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৩১৬ Time View

গাজার উত্তর, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় যুদ্ধবিমান থেকে হামলা চালিয়েছে দখলদার ইসরাইল বাহিনী। গত ২৪ ঘণ্টায় চালানো এসব হামলায় বেশ কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আলজাজিরা জানিয়েছে, হামলায় রাফাহ শহরের দক্ষিণাঞ্চলে পরিকল্পিতভাবে আবাসিক ভবনগুলো ধ্বংস করে দিয়েছে ইসরাইল।

গাজা থেকে আল জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় গাজার উত্তর, মধ্য ও দক্ষিণাঞ্চলে ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় ইসরায়েলের যুদ্ধবিমান ও কামান হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছে।

গাজার সিভিল ডিফেন্স বলছে, উপত্যকার উত্তরে বেইত লাহিয়ায় ইসরাইলের বোমাবর্ষণের পর যে পরিমাণ ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তা ‘কল্পনাকেও হার মানায়’।

গাজার উত্তরাঞ্চলে একটি বাড়িতে বিমান হামলায় অন্তত ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। উদ্ধারকর্মীরা কয়েক ঘণ্টা ধরে ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজে তল্লাশি চালায়, আহতদের অধিকাংশই নারী ও শিশু।

এ ছাড়া গাজা সিটির কেন্দ্রস্থলে একটি বাড়িতে ইসরাইলি সামরিক বাহিনীর হামলায় অন্তত দুইজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

গাজা সিটির সাবরা এলাকায় বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনো মানুষ নিখোঁজ রয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গাজা সিটির সুজায়া এলাকায় হাসানাইন পরিবারের একটি বাড়িতে হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

আট মাসেরও বেশি সময় ধরে ইসরাইলের অব্যাহত বিমান হামলা ও গোলাবর্ষণ গাজার স্বাস্থ্যসেবা অবকাঠামোকে ধ্বংসস্তূপে ফেলে রেখেছে।

ইসরাইলের অব্যাহত হামলার বিষয়ে আল-আকসা হাসপাতালের স্বেচ্ছাসেবী এবং হাসপাতালের প্রযুক্তিবিদ খালেদ শাকশির বলেন, এটি অসহনীয়। গাজার দেইর আল-বালাহ শহরে অবস্থিত এই হাসপাতালের অ্যানেস্থেশিয়া মেশিনসহ বিভিন্ন সরঞ্জামগুলো ভেঙেচুরে গেছে।

গত ৭ অক্টোবর ইসরাইলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরাইলি বাহিনী। সেখানে অভিযানের নামে গত ৮ মাসে কমপক্ষে ৩৭ হাজার ৭১৮ জনকে হত্যা করা হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৮৬ হাজার ৩৭৭ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT