1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

ইরানে ইসরাইলি হামলার ছবি প্রকাশ

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৩২২ Time View

ইরানের ইসফাহানের একটি বিমানঘাঁটিতে শুক্রবার হামলা চালিয়েছে ইসরাইল। যদিও তেহরানের দাবি, এ হামলা ইসরাইল সরাসরি করেনি। এ হামলায় সম্ভাব্য যেখানে হয়েছে, ওই স্থানের দুটি স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে বিবিসি।

বিবিসি ভেরিফাই দুটি দৃশ্য বিশ্লেষণ করেছে। তাতে বিবিসির দাবি, হামলায় ইসফাহানের ওই বিমানঘাঁটির একটি প্রতিরক্ষাব্যবস্থার কিয়দাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের মধ্যাঞ্চলীয় ইসফাহান শহরের কাছে একটি পারমাণবিক স্থাপনার সুরক্ষায় নিয়োজিত রাডার–ব্যবস্থা লক্ষ্য করে ইসরাইল ওই ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে শুক্রবার যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান। আর ইসরাইল বলছে, ইরানে থাকা ইসরাইলের লোকাল এজেন্টের সহায়তায় ইরানের অভ্যন্তর থেকেই এ হামলা হয়েছে।

ইসফাহানে ইসরাইলি হামলার পর লক্ষ্যস্থল ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে নানা রকমের অনুমান শুরু হয়। তবে ইরান বলেছে, ড্রোনের সমন্বয়ে চালানো ওই হামলা আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সহায়তায় নিষ্ক্রিয় করে দেওয়া হয়। তাতে ইরানের কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি।

অবশ্য হামলার পর এখনো ইসফাহান পারমাণবিক স্থাপনা থেকে কোনো ছবি পাওয়া যায়নি। আর জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) বলেছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর কোনো ক্ষতি হয়নি।

এর আগে এ মাসের শুরুতে সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরাইলের হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তাসহ কয়েকজন নিহত হন। জবাবে ১৩ এপ্রিল ইসরাইলে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলা চালায় ইরান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT