1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল গ্রেফতার

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১৭৯ Time View

ভারতের রাজধানী নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মদ নীতি কেলেঙ্কারির অভিযোগে তাকে গ্রেফতার করেছে।

ভারতের লোকসভা নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে নয়াদিল্লির রাজনীতিতে এমন ঘটনা ঘটল।

স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়াল গ্রেফতার হয়েছেন। তার রাজনৈতিক দল আম আদমি পার্টি (এএপি) জানিয়েছে, গ্রেফতার হলেও কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন।

এছাড়া তিনি জেল থেকেই মুখ্যমন্ত্রীর সব দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন দিল্লির মন্ত্রী ও আম আদমি পার্টির নেত্রী অতিশি। তিনি বলেছেন, অরবিন্দ কেজরিওয়াল দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী আছেন এবং তিনি থাকবেন।

মুখমন্ত্রীর বাসভবনের বাইরে থেকে অতিশি বলেছেন, আমরা খবর পাচ্ছি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেজরিওয়ালকে গ্রেফতার করেছে। তার গ্রেফতারের বিষয়টি মোদি ও বিজেপির একটি ষড়যন্ত্র। দুই বছর আগে মদ নীতি কেলেঙ্কারির মামলার তদন্ত শুরু হয়। আম আদমি পার্টির এক হাজার নেতাদের বিরুদ্ধে ইডি ও সিবিআই এক হাজারের বেশি অভিযান চালিয়েও একটি অর্থও পায়নি।

তিনি আরও বলেছেন, লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণার পর কেজরিওয়ালকে গ্রেফতার করা একটি ষড়যন্ত্র। কেজরিওয়াল শুধুমাত্র একজন ব্যক্তি নয়, তিনি চিন্তাধারা। যদি মনে করেন একজন কেজরিওয়ালকে গ্রেফতার করে এই চিন্তাধারা বন্ধ করে দিতে পারবেন, তাহলে আপনি ভুল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT