1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

গাজায় যুদ্ধ চলবে: ইসরাইলের প্রধানমন্ত্রী

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৩১৫ Time View

গাজা যুদ্ধ চলমান থাকবে বলে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটরদের জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

বুধবার ভিডিও কনফারেন্সে তিনি এমনটি জানান। খবর আলজাজিরার।

মার্কিন সিনেটর জন বারাসো বলেন, ‘আমরা যুদ্ধ, জিম্মিদের মুক্তি ও হামাসকে পরাজিত করার প্রচেষ্টার বিষয়ে তাকে (নেতানিয়াহু) আপডেট জিজ্ঞাসা করেছি। আমরা তাকে বলেছিলাম- ইসরাইলের আত্মরক্ষা করার অধিকার রয়েছে। তিনি বলেছেন- তারা ঠিক এটিই করে চলেছে।’

ভিডিও কনফারেন্সে নেতানিয়াহু জানান, গাজায় এ পর্যন্ত ২৮ হাজার মানুষ নিহত হয়েছেন। এই সংখ্যাটি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবের চেয়ে প্রায় ৪ হাজার কম।

নেতানিয়াহুর এই কনফারেন্সের এক সপ্তাহ আগে মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক পার্টির নেতা চাক শুমার ইসরাইলে আগাম নির্বাচন দেওয়ার আহ্বান জানান।

ওই সময় তিনি বলেন, বিশ্বব্যাপী ‘একঘরে’ হওয়ার ঝুঁকিতেও রয়েছে ইসরাইল।

গত ৭ অক্টোবর হামাস ইসরাইলে হামলা চালায়। এর পর থেকে ইসরাইলের হামলায় এখন পর্যন্ত গাজায় ৩১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে একটি বড় অংশই বেসামরিক সাধারণ মানুষ। এতে ইসরাইলের বিরুদ্ধে বিশ্বজুড়ে সমালোচনা ক্রমে তীব্র থেকে তীব্রতর হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT