1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
সংকট কাটিয়ে ৭ মাসে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কমছে না ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭, মোট আক্রান্ত ৬০০-এর কোটায় এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাই সংকেত ও বোমা আতঙ্ক: আইসোলেশন বে-তে রেখে তল্লাশি ডিজিটাল অপরাধ রুখতে এবার উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃতি পাচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ ‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য জাতীয় ব্যাধি’: প্রতিরোধে কঠোর নীতিমালার ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মধ্যপ্রাচ্যে সমুদ্রপথে নতুন সংকট: হরমুজ প্রণালিতে বিস্ফোরণে কনটেইনারবাহী জাহাজ নিমজ্জিত ধানমন্ডিতে ফুটপাতে মানসিক রোগীকে মারধর: যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: রাজধানীতে আটক ৫৩০, উদ্ধার বিপুল মাদক ও বিস্ফোরক সৌদি আরামকো ভবনে হুথিদের হামলা: রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, ধ্বংসাবশেষে আহত ৪ উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ: বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল পোশাকশিল্পের বিভিন্ন এলাকা

ফরিদপুরে বাংলাদেশ মহিলা পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৩৩৪ Time View

ফরিদপুর জেলা প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী রায়হান সিদ্দিকী আম্মান ও সহকারী প্রক্টর দ্বীন ইসলাম কর্তৃক আইন বিভাগের ছাত্রীর আত্মহত্যার প্ররোচনার ঘটনার প্রতিবাদে, বাংলাদেশ মহিলা পরিষদ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‌ আজ বুধবার সকাল সাড়ে ১১ টায ফরিদপুর প্রেসক্লাবের সামনে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি প্রফেসর শিপ্রা রায় এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ‌ লিগ্যাল এইড বাংলাদেশ ব্লাস্ট ফরিদপুর জেলা শাখার সভাপতি শিপ্রা গোস্বামী, বাম গণতান্ত্রিক জোট এর কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুজ্জামান লায়েক, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, মহিলা পরিষদ ফরিদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডিউবি শিকদার ‌। এ সময় সংগঠনের ‌ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।মানববন্ধনে নেতৃবৃন্দ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইয়াজ ইমরোজ অবন্তিকাকে উত্যক্ত কারী ও আত্মহত্যায় প্ররোচনাকারী শিক্ষার্থী ও শিক্ষককে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান। বক্তারা বলেন ‌ যৌন নির্যাতন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এই ঘটনার সাথে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা ও জড়িয়ে পড়েছেন এটা খুবই দুঃখজনক। ‌ এই ঘটনা প্রমাণ করে ‌ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা নিরাপদ না। বক্তারা দেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে আর কোন অবন্তিকাকে আর যেন এভাবে জীবন দিতে না হয় কর্তৃপক্ষের কাছে সেই পরিবেশ তৈরি করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT