1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সংকট কাটিয়ে ৭ মাসে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া সম্ভব হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিলেটে কমছে না ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৭, মোট আক্রান্ত ৬০০-এর কোটায় এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাই সংকেত ও বোমা আতঙ্ক: আইসোলেশন বে-তে রেখে তল্লাশি ডিজিটাল অপরাধ রুখতে এবার উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃতি পাচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’ ‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য জাতীয় ব্যাধি’: প্রতিরোধে কঠোর নীতিমালার ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মধ্যপ্রাচ্যে সমুদ্রপথে নতুন সংকট: হরমুজ প্রণালিতে বিস্ফোরণে কনটেইনারবাহী জাহাজ নিমজ্জিত ধানমন্ডিতে ফুটপাতে মানসিক রোগীকে মারধর: যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: রাজধানীতে আটক ৫৩০, উদ্ধার বিপুল মাদক ও বিস্ফোরক সৌদি আরামকো ভবনে হুথিদের হামলা: রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, ধ্বংসাবশেষে আহত ৪ উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ: বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল পোশাকশিল্পের বিভিন্ন এলাকা

ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৩২৩ Time View

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

ফরিদপুরে হোসেন শেখ (২০) নামের এক যুবককে কুপিয়ে জখম করার দায়ে মেহেদী মোল্যা ওরফে অরণ্য (১৭) নামের এক কিশোরকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডপ্রাপ্ত ওই কিশোর ফরিদপুর সদর উপজেলার নরসিংহদিয়া নামক গ্রামের বছির মোল্যা ওরফে বাছেরের ছেলে। রায়ের সময় আসামি মেহেদী মোল্যা ওরফে অরণ্য আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় কিশোর উন্নয়ন কেন্দ্রে প্রেরণ করা হয়। আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৫ আগস্ট রাত ৮টার দিকে হোসেন শেখ ফরিদপুর সদরের নরসিংহদিয়া এলাকার পাকা রাস্তা দিয়ে ভ্যানে করে বাড়ি রহিমপুরে ফিরছিলেন। পথেমধ্যে তাদের ভ্যানের পথরোধ করে লাঠিসোটা দিয়ে মারপিট ও কুপিয়ে মারাত্মক জখম করা হয় হোসেন শেখকে। পরে তাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এ ঘটনার তিনদিন পর ফরিদপুরের কোতয়ালী থানায় একটি এজাহার দায়ের করেন আহত হোসেন শেখের বাবা। হোসেন শেখ ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের রহিমপুর এলাকার টুকু শেখের ছেলে। পরবর্তীতে দীর্ঘ তদন্ত শেষে একই বছরের ২৮ ডিসেম্বর এ ঘটনায় মেহেদী মোল্যা ওরফে অরণ্যকে একমাত্র আসামি করে কোর্টে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনিচুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT