1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে আসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর নিরপেক্ষ নির্বাচিত সংসদ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: স্পিকার অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী সম্রাট বাবরের সঙ্গে তুলনার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা স্বাস্থ্যমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম বিভ্রাটের কারণ ব্যাখ্যা করলেন ঠিকাদার জাহিদুর, দুদকে জিজ্ঞাসাবাদ সংসদের সাউন্ডসিস্টেম দুর্নীতি: ঠিকাদার জাহিদুরকে দুদকের জিজ্ঞাসাবাদ ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গোপালগঞ্জে জমি বিরোধে বৃদ্ধা মায়ের মৃত্যু, ছেলে পলাতক বিসিএস নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ তদন্তাধীন: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুরে কাঁচামাল ব্যবসায়ীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম, অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদ

মানুষকে হত্যা ও অর্থনীতিকে ধ্বংস করাই হলো বিএনপির সংগ্রাম : নাছিম

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৯ Time View

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াত মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ও সাম্প্রদায়িক শক্তি। এই শক্তির নেতা মঈন খান বলেছেন- তারা নাকি দেশের স্বাধীনতা রক্ষার জন্য সংগ্রাম করছেন। কার্যত তাদের সংগ্রাম হলো মানুষকে হত্যা করা। দেশের অর্থনীতিকে ধ্বংস করা। এরা ১৭ কোটি মানুষের স্বার্থকে তাদের পকেটে বন্দি করতে চায়। আমাদের জাতীয় চরিত্র অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ যা তারা ধ্বংস করতে চায়।

সোমবার বিকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহিদের হত্যার জন্য এ বিএনপি-জামায়াত দায়ী। ২ লাখ মা বোনের সম্ভ্রমহানির জন্য এরা দায়ী। এরা আমাদের প্রিয় বাংলাদেশকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছিল। ওরা মনে করেছে, দেশের মানুষ ওদের কর্মকাণ্ড ভুলে গিয়েছে। এখন সন্ত্রাসী তারেক রহমানের নেতৃত্বে মঈন খানরা নাকি স্বাধীনতা রক্ষা করবে। ৭ হাজার মাইল দূরে থেকে উনি সন্ত্রাসী দিয়ে বাংলাদেশকে অস্থির করতে চায়।

নাছিম বলেন, আমাদের গণতন্ত্রের ওপর আঘাত আনা বিএনপি-জামায়াতকে রাজনৈতিকভাবে দেশের মানুষদের সংযুক্ত করে দাঁতভাঙ্গা জবাব দিব। আমরা প্রমাণ করব এই বাংলাদেশ ১৭ কোটি মানুষের। এ বাংলাদেশ আওয়ামী লীগের, এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি সকালে প্রতিটি ওয়ার্ড থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যানার নিয়ে আসবে। সেখানে লেখা থাকবে ‘অমর একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’। আমাদের দেখে অন্যরা শিখবে। অতীতে আমাদের নেতারা যা করে গেছে তা থেকেও আমাদের শিখতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT