1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বিনিয়োগে দক্ষিণ এশিয়ার শীর্ষ গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী লালমাটিয়ায় ইন্টারনেট অফিসে হামলা ও লুটপাটের অভিযোগ, একজন গ্রেফতার কক্সবাজারে পৌঁছেছেন তারেক রহমান, বিমানবন্দরে কড়া নিরাপত্তা ও অভ্যর্থনা অপহরণ নয়, ধর্ষণ মামলার ভয়ে আত্মগোপনে ছিলেন শিবির নেতা জিসান: পুলিশ যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষরে জেনেভাকে ভেন্যু হিসেবে প্রস্তাব সুইজারল্যান্ডের কক্সবাজার সফরে ঢাকা ছাড়লেন তারেক রহমান, দিনভর কর্মসূচি কক্সবাজার সফরে তারেক রহমান, বিমানবন্দর ও শহরজুড়ে কড়া নিরাপত্তা নদীপথে ১৫ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির বাধায় ফিরিয়ে নিল বিএসএফ যুক্তরাষ্ট্রের দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ শুরু, প্যারাগুয়েকে ৪-১ গোলে হারাল স্বাগতিকরা ঢাকাসহ ১১ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিমি বেগে দমকা হাওয়ার শঙ্কা

ইমরান খান যে বার্তা দিলেন বিজয়ের ভাষণে

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৬ Time View

পাকিস্তান জাতীয় পরিষদের নির্বাচনের ফল ঘোষণার পর বিজয় ভাষণ দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা কারাবন্দি ইমরান খান।

জেলে থাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বানানো এক ভিডিওবার্তা নিজের ভেরিফায়েড পেজ এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সমর্থকদের উদ্দেশে এআই দিয়ে তৈরি বার্তায় ইমরান খান বলেন, বৃহস্পতিবারের নির্বাচনে পিটিআই সমর্থকদের ব্যাপক জনসমর্থন দেখে সবাই হতবাক হয়েছে। নওয়াজ শরিফ ‘ছোটলোক’। কোনো পাকিস্তানি তাকে গ্রহণ করবে না।

তিনি বলেন, আমার বন্ধু পাকিস্তানিরা, আপনারা ইতিহাস তৈরি করেছেন। আমি আপনাদের জন্য গর্বিত এবং আমি জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি।

পিটিআই নেতা বলেন, এখন কেউ আমাদের আটকাতে পারবে না। আপনারা চিন্তা করবেন না, উদযাপন করুন এবং আল্লাহর শুকরিয়া করুন। দুই বছরের নিপীড়ন ও অবিচারের পরও আমরা দুই–তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জিতেছি।

ইমরান খান বলেন, ভোটের দিন ভোটারদের ব্যাপক উপস্থিতি নওয়াজ শরিফের লন্ডন পরিকল্পনা ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, জনগণের ব্যাপক উপস্থিতির কারণে লন্ডন পরিকল্পনা ব্যর্থ হয়েছে নওয়াজের। কোনো পাকিস্তানি তাকে (নওয়াজ শরিফ) বিশ্বাস করে না।

এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ২৬৫ আসনের মধ্যে ২৫০ আসনের ফল ঘোষণা করা হয়েছে। ফলে স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৯৯ আসন। স্বতন্ত্রদের অধিকাংশই সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানসমর্থিত। আর নওয়াজ শরিফের পিএমএন-এল পেয়েছে ৭১ আসন।

অপরদিকে বিলাওয়াল ভুট্টোর পিপিপি পেয়েছে ৫৩ আসন ও এমকিউএম দল পেয়েছে ১৫ আসন। বাকি দলগুলো পেয়েছে মোট ১০টি আসন।

জাতীয় পরিষদে এককভাবে সংখ্যাগরিষ্ঠ ১৩৪ আসন পাই নি কোনো দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT