1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষরে জেনেভাকে ভেন্যু হিসেবে প্রস্তাব সুইজারল্যান্ডের কক্সবাজার সফরে ঢাকা ছাড়লেন তারেক রহমান, দিনভর কর্মসূচি কক্সবাজার সফরে তারেক রহমান, বিমানবন্দর ও শহরজুড়ে কড়া নিরাপত্তা নদীপথে ১৫ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির বাধায় ফিরিয়ে নিল বিএসএফ যুক্তরাষ্ট্রের দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ শুরু, প্যারাগুয়েকে ৪-১ গোলে হারাল স্বাগতিকরা ঢাকাসহ ১১ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিমি বেগে দমকা হাওয়ার শঙ্কা আলফাডাঙ্গায় ৮৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার হরমুজ প্রণালীতে উত্তেজনা, একাধিক ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের ডিবি পরিচয়ে ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তার অভিযোগ ব্রাজিলসহ রোববারের খেলার পূর্ণ সূচি

মির্জা আব্বাস আরও ৯ মামলায় গ্রেফতার

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৩ Time View

পল্টন ও রমনা থানায় নাশকতার অভিযোগে আলাদাকরে নয়টি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ঢাকার দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে তাকে গ্রেফতার দেখানো হয়। তার আইনজীবী মহিউদ্দিন চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

এ দিন কারাগার থেকে মির্জা আব্বাসকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত পল্টন থানার পাঁচ মামলায় এবং ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত রমনা মডেল থানার চার মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এসব মামলায় তার জামিন শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে, গত ২৪ জানুয়ারি তার আইনজীবী মহি উদ্দিন চৌধুরী মির্জা আব্বাসের গ্রেফতার ও জামিন চেয়ে আবেদন করেন। এর পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত এ বিষয়ে শুনানির জন্য ১ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT