1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জনকল্যাণ ও জাতীয় প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে প্রণয়ন করা হয়েছে নতুন বাজেট: অর্থমন্ত্রী ট্রাম্পের সতর্কবার্তার পর ইরানে নতুন মার্কিন হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি সাত জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট উপস্থাপন করবে বর্তমান সরকার ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে বড় পরিবর্তনের ইঙ্গিত, করছাড় ও নতুন নীতি আসছে ইরান-ইসরাইল সংঘাত: আবার হামলা হলে নেতানিয়াহুকে ‘একাই সামলাতে হবে’—ট্রাম্পের সতর্কবার্তা এইচ-১বি ভিসায় ট্রাম্পের ১ লাখ ডলারের ফি বাতিল করল যুক্তরাষ্ট্রের আদালত চার পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার

পাকিস্তানের ভাগ্য বদলে দিব: বিলাওয়াল

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১৯১ Time View

পাকিস্তানজুড়ে চলছে নির্বাচনি আমেজ। আগামী ৮ ফেব্রুয়ারি দেশটিতে নির্বাচনের তফশিল ঘোষণা করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন। দলগুলোর প্রার্থীরা নিজেদের মতো করে ভোটার টানার জন্য নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।

এই যেমন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি সোমবার ভোটারদের উদ্দেশে বলেছেন, চারবার নয়, শুধু একটিবার সরকার গঠনের সুযোগ দিন, তাহলে নানা সংকটে জর্জরিত পাকিস্তানের ভাগ্য পরিবর্তন করে দেবেন তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী পদের জন্য উচ্চাকাঙ্ক্ষী পিপিপি চেয়ারম্যান এখন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) সুপ্রিমো নওয়াজ শরিফের প্রতিদ্বন্দ্বী। যদিও তত্ত্বাবধায়ক সরকার গঠনের আগে জোট সরকারের সঙ্গী ছিল তার দল। এমনকি তিনিও সেই সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। অপরদিকে আদালতের রায়ে নির্বাচন করার সুযোগ পাওয়ায় চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন নওয়াজ শরিফ।

জিও নিউজ জানিয়েছে, এদিন জনসভায় ভাষণ দিতে গিয়ে বিলাওয়াল বলেন, ‘আমি চারটি নয়, একটি সুযোগ চাই। আপনারা যদি আমাকে সুযোগ দেন, আমি দেশের ভাগ্য পরিবর্তন করব এবং চলমান সকল সমস্যার সমাধান করব।’

আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং দারিদ্র্যের কথা উল্লেখ করে পিপিপি নেতা দাবি করেন, তার দলই এই সমস্যার একমাত্র সমাধান দিতে পারে।

‘পাকিস্তান একটি খারাপ সময় অতিক্রম করছে, সমাজে একটি বিভাজন তৈরি হয়েছে। আর আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি এই বিদ্বেষ ও বিভাজনের রাজনীতিকে কবর দিতে,’ বলেন বিলাওয়াল।

এ সময় নিজের মা ও পাকিস্তানের প্রথম নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে স্মরণ করে বিলাওয়াল বলেন, ‘আজ আগের চেয়ে বেশি প্রয়োজন বিবি শহীদের দর্শন।’ ২০০৭ সালে রাওয়ালপিন্ডিতে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ও বন্দুক হামলায় নিহত হন তার মা।

বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী (বেনজির ভুট্টো) এবং প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টোর (বিলাওয়ালের নানা) জনসেবার কথা তুলে ধরে বিলাওয়াল বলেন, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে, ‘কায়েদ-ই-আওয়াম’ (পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলি জিন্নাহ) যা করেছেন তা করতে হবে। জুলফিকার আলী ভুট্টোকে ১৯৭৯ সালে একটি হত্যা মামলায় ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল বলেন, যদি তার দলকে দেশ শাসন করার আরেকটি সুযোগ দেওয়া হয়, তাহলে পিপিপি দৃঢ় প্রতিশ্রুতি দিচ্ছে যে, তারা নারীদের সুদমুক্ত ঋণ দেবে, বেনজির কিষান কার্ড প্রবর্তন করবে, প্রাক্তনদের জন্য ভর্তুকি দেবে, যুব কার্ড এবং জনসাধারণের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা সুবিধা দেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT