1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড় থেকে ভারতীয় বিবেকের বিদায়

banglar.akash.sif@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ২৯৮ Time View

প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার দৌড় থামিয়ে দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক বিবেক রামাস্বামী। এর মধ্য দিয়ে এ বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের বাইরে চলে গেলেন তিনি।

সোমবার যুক্তরাষ্ট্রের আইওয়া ককাসের নির্বাচন হয়। তাতে ব্যাপক ব্যবধানে বিজয়ী হন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরই দলীয় মনোনয়নের লড়াই থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন ব্যবসায়ী উদ্যোক্তা বিবেক রামাস্বামী। নিজের প্রার্থিতা প্রত্যাহার করে তিনি সমর্থন দিয়েছেন ডনাল্ড ট্রাম্পকে।

বিবেক রামাস্বামী রাজনৈতিক অঙ্গনের কেউ নন। তিনি আকস্মিক রাজনীতিতে নামেন। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন এ বছর প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে নির্বাচন করতে চান। অভিবাসন বিষয়ে তার দৃঢ় মতামত, আমেরিকা-ফার্স্ট নীতির প্রতি তার অবস্থানের কারণে খুব দ্রুতই আকর্ষণ এবং রিপাবলিকান ভোটারদের সমর্থন পেয়ে যান।

তার নির্বাচনি কৌশল অনেকটা সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের মতো। বক্তব্য, কথাবার্তা এবং নীতির ক্ষেত্রে দুজনের অবস্থান কাছাকাছি।

বিবেক রামাস্বামী ভারতীয় অভিবাসী পিতামাতার সন্তান। তার পিতামাতা কেরালা থেকে যুক্তরাষ্ট্রে চলে যান। ট্রাম্পের যেখানে আধিপত্য সেই রিপাবলিকানদের মধ্যে অস্বাভাবিক একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হতে থাকে তাকে। কিন্তু আইওয়া ককাসের ভোটের শেষ দিনগুলোর কয়েকদিন আগে থেকে পরিস্থিতি তার বিরুদ্ধে চলে যেতে থাকে। ট্রাম্প সরাসরি তাকে আক্রমণ করে কথা বলতে থাকেন।

বিবেক রামাস্বামীকে ট্রাম্প তার সামাজিক প্লাটফরম ট্রুথ সোশ্যালে একজন প্রতারক হিসেবে আখ্যায়িত করেন। আইওয়া রাজ্যে বিবেক রামাস্বামী পান শতকরা প্রায় ৭.৭ ভাগ ভোট। এর মধ্য দিয়ে তিনি সেখানে চতুর্থ হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT