1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এখন সবজি বিক্রেতা

banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৩০৩ Time View

ভারতের পাঞ্জাবে চারটি মাস্টার্স ও একটি পিএইচডি ডিগ্রিধারী এক বিশ্ববিদ্যালয় শিক্ষক বর্তমানে রাস্তায় সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন।

৩৯ বছর বয়সি ড. সন্দ্বীপ সিং ভারতের পাতালিয়ায় অবস্থিত পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে কাজ করতেন। কিন্তু চাকরি ছেড়ে বর্তমানে সবজি বিক্রি করে চলছেন তিনি।

বেতন কাটা ও অনিয়মিত বেতনের মতো সমস্যার মুখোমুখি হয়ে ড. সিং তার চাকরি ছেড়ে দিতে বাধ্য হন।

তিনি বলেন, ১১ বছর ধরে আমি পাতিয়ালার পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কাজ করেছি। কিন্তু এত বছরের কঠোর পরিশ্রমের পরও সরকার আমাকে নিয়মিত করেনি।

ড. সিং প্রায় ১১ বছর ধরে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে চুক্তিভিত্তিক অধ্যাপক হিসেবে কাজ করেছেন। আইনশাস্ত্রে পিএইচডি ডিগ্রিধারী ড. সিংয়ের পাঞ্জাবি, সাংবাদিকতা এবং রাষ্ট্রবিজ্ঞানসহ চারটি বিষয়ে মাস্টার্স ডিগ্রি রয়েছে। মজার ব্যাপার হলো— সবজি বিক্রির পাশাপাশি এখনো পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তিনি।

তিনি বলেন, আমি এখনো অধ্যাপক হিসেবে কাজ করতে চাই। কিন্তু পরিস্থিতি অনুকূলে নেই।

ড. সিং জানান, অধ্যাপক হিসেবে তিনি যা আয় করতেন, সবজি বিক্রেতা হিসেবে তার চেয়ে বেশি আয় করছেন।

নিজের ব্যস্ত সময়সূচির বর্ণনা দিয়ে তিনি বলেন, সারা দিন কাজ করে বাড়িতে ফিরে আসন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নেন তিনি।

সবজি বিক্রির জন্য একটি ভ্যান কিনেছেন তিনি। প্রতিদিন এই ভ্যানে করেই বাড়ি বাড়ি গিয়ে সবজি বিক্রি করেন। তার ভ্যানে লেখা ‘পিএইচডি সবজিওয়ালা’।

অধ্যাপক হিসেবে চাকরি ছেড়ে দিলেও ড. সিং এখনো শিক্ষকতার প্রতি তার আবেগ ছাড়তে পারেননি। সবজি বিক্রি থেকে অর্জিত লাভ থেকে একদিন নিজের কোচিং সেন্টার খোলার ইচ্ছা আছে তার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT