1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জনকল্যাণ ও জাতীয় প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে প্রণয়ন করা হয়েছে নতুন বাজেট: অর্থমন্ত্রী ট্রাম্পের সতর্কবার্তার পর ইরানে নতুন মার্কিন হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি সাত জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট উপস্থাপন করবে বর্তমান সরকার ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে বড় পরিবর্তনের ইঙ্গিত, করছাড় ও নতুন নীতি আসছে ইরান-ইসরাইল সংঘাত: আবার হামলা হলে নেতানিয়াহুকে ‘একাই সামলাতে হবে’—ট্রাম্পের সতর্কবার্তা এইচ-১বি ভিসায় ট্রাম্পের ১ লাখ ডলারের ফি বাতিল করল যুক্তরাষ্ট্রের আদালত চার পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

যে কারণে পিছু হটছে ইউক্রেনের সম্মুখযোদ্ধারা

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৪ Time View

বিদেশি সহায়তার অভাবে রাশিয়ার বিরুদ্ধে বেশ কয়েকটি সামরিক অভিযান পিছিয়ে দিয়েছে ইউক্রেন। গোলাবারুদের সংকটে ভুগছে দেশটির সম্মুখযোদ্ধারা।

ইউক্রেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ওলেকসান্দার তারনাভস্কি জানিয়েছেন, রিপাবলিকান আইনপ্রণেতারা ইউক্রেনের জন্য বরাদ্দকৃত ৬ হাজার কোটি ডলারের আর্থিক সহায়তা আটকে রাখায় এ সংকট সৃষ্টি হয়েছে। এছাড়াও হাঙ্গেরি কিয়েভের জন্য ইউরোপীয় ইউনিয়নের বরাদ্দকৃত ৫ হাজার ৪৫০ কোটি ডলার আটকে রেখেছে। খবর রয়টার্সের।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘গোলাবারুদ নিয়ে সমস্যা রয়েছে। বিশেষ করে সোভিয়েত পরবর্তী গোলাগুলো ১২২ ও ১৫২ মিলিমিটারের। সম্পূর্ণ ফ্রন্টলাইনে আজ একই সমস্যা দেখা দিয়েছে।’

তারনাভস্কি বলেন, গোলাবারুদের ঘাটতি ‘অত্যন্ত বড় সমস্যা’ এবং বিদেশি সামরিক সাহায্য কমে যাওয়ায় তা  যুদ্ধক্ষেত্রে প্রভাব ফেলছে। আমাদের প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আজ আমাদের কাছে যে ভলিউম রয়েছে তা পর্যাপ্ত নয়। তাই আমরা এগুলো পুনর্বণ্টন করছি। আমরা নিজেদের জন্য যে কাজগুলো ঠিক করেছিলাম তা পুনরায় পরিকল্পনা করছি এবং সেগুলো ছোট করে তুলছি। কারণ আমাদের ওই কাজগুলোর জন্য সরবরাহ দরকার।’

ব্রিগেডিয়ার জেনারেলের এ ধরনের মন্তব্য থেকে বোঝা যায়, রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য ইউক্রেন পুরোটাই পশ্চিমা সামরিক সহযোগিতার ওপর নির্ভরশীল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT