1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

আমার প্রতি অবিচার করা হয়েছে: নজিবুল বশর মাইজভাণ্ডারী

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৭ Time View

মাঠের রাজনীতি কিংবা জনসমর্থনের প্রশ্নে ছোট দল হলেও মামলার রাজনীতিতে ‘ঝানু’ খেলোয়াড় তরিকত ফেডারেশন। দলটির চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী। ১৪ দলের শরিক হিসেবে নৌকা প্রতীকে চট্টগ্রাম-২ আসনে নির্বাচিত হয়েছেন টানা দু’বার। কিন্তু এবার আওয়ামী লীগ তাকে আসন না দেয়ায় নাখোশ তিনি।

ক্ষুব্ধ নজিবুল বশর মাইজভাণ্ডারী বলেন, আমার প্রতি অন্যায়, অবিচার করা হয়েছে। নৌকা দিলে দেবে, না দিলে নাই। আমার কোনো চাওয়া পাওয়া নেই। এতো বছর ধরে এক সঙ্গে ছিলাম। নৌকার পক্ষে ছিলাম। এখন তারা (আওয়ামী লীগ) যদি আমার আত্মীয়কে পছন্দ করে করুক। তারা বলছেন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে জানাবেন।

তিনি বলেন, আমি চারবারের এমপি। তাই না জেতার মানুষকে আসন দেয়া হবে না- আমার বেলায় সে কথা প্রযোজ্য না। মন্ত্রী হবার জন্যে দর কষাকষি করতে পারতাম এর আগেও, বা উচিত ছিল আমার। কিন্তু করা হয়নি।

নজিবুল বশর আরও বলেন, আমি এক কথা বলাতে, বলছে হচ্ছে না বা মূল্যায়ন হয়নি। আজকে হয়নি, এর আগেও মূল্যায়ন হয়নি। কোন বিবেচনায়, কেন পেলাম না- সেটা বলবো না। কারণ, সময় এখনও আছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT