1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে আসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর নিরপেক্ষ নির্বাচিত সংসদ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: স্পিকার অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী সম্রাট বাবরের সঙ্গে তুলনার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা স্বাস্থ্যমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম বিভ্রাটের কারণ ব্যাখ্যা করলেন ঠিকাদার জাহিদুর, দুদকে জিজ্ঞাসাবাদ সংসদের সাউন্ডসিস্টেম দুর্নীতি: ঠিকাদার জাহিদুরকে দুদকের জিজ্ঞাসাবাদ ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গোপালগঞ্জে জমি বিরোধে বৃদ্ধা মায়ের মৃত্যু, ছেলে পলাতক বিসিএস নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ তদন্তাধীন: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুরে কাঁচামাল ব্যবসায়ীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম, অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদ

আজ থেকে ফের ৩৬ ঘণ্টার অবরোধ

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১১২ Time View

সরকারের পদত্যাগের একদফা দাবিতে আজ থেকে ফের দেশব্যাপী ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দল ও জোট এবং জামায়াতে ইসলামী।

ভোর ৬টা থেকে এ অবরোধ চলবে কাল বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার গাড়ি ও জরুরি ওষুধ পরিবহণ এ অবরোধের আওতামুক্ত থাকবে। ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ডের পর থেকে দেশব্যাপী চারদফা হরতাল ও ১০ দফা অবরোধ কর্মসূচি পালন করে বিএনপিসহ সমমনা ও জামায়াতে ইসলামী।

আজ থেকে ৩৬ ঘণ্টার সর্বাত্মক রাজপথ-রেলপথ-নৌপথে অবরোধ কর্মসূচি সফলে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, এ কর্মসূচি গণতন্ত্র পুনরুদ্ধারের, মানুষের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার জন্য। এ কর্মসূচিতে এদেশের কোটি কোটি মানুষের সমর্থন রয়েছে। এতে বিএনপিসহ গণতন্ত্রমনা সব দল, সব নির্যাতিত রাস্তায় এসে দাঁড়াবে। জেলজুলুম-গ্রেফতার ধেয়ে আসবে কিন্তু সব মোকাবিলা করেই তারা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অংশগ্রহণ করবেন। গণতন্ত্রের বিজয় নিশ্চিত করবেন। একটি মাফিয়া সরকারের পতন ঘটানোর দৃঢ়প্রত্যয় নিয়ে দেশের গ্রাম, শহর প্রত্যেকটি জায়গায় গণতন্ত্রকামী মানুষ রাস্তায় নেমে আসবেন।

এদিকে এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি সফলে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দীর্ঘ আন্দোলন করে জনগণ কেয়ারটেকার সরকারব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। ক্ষমতার অপব্যবহার করে সেই কেয়ারটেকার সরকারব্যবস্থাও বাতিল করে দিয়ে গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হলো। এখন তারা দলীয় সরকারের অধীনে সাজানো প্রহসনের নির্বাচন করতে যাচ্ছে।

এটা গণতন্ত্রের সঙ্গে উপহাস, ভাগ-বাটোয়ারা ও সিট বণ্টনের নির্বাচন। এ বেহুদা নির্বাচনের মাধ্যমে জাতির কোটি কোটি টাকা খরচ করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

পৃথক বিবৃতিতে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদও অবরোধ কর্মসূচি সফলের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। এছাড়া একই কর্মসূচি পালন করবে বিএনপির সঙ্গে যুগপৎ ধারায় আন্দোলনরত ১২ দলীয় জোট, এলডিপি, নুরুল হক নুর নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, ড. রেজা কিবরিয়া নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, গণফোরাম (মন্টু), পিপলস পার্টি, বাংলাদেশ লেবার পার্টিসহ আরও বেশ কয়েকটি দল। অবরোধ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে রাজধানীতে বিক্ষোভ করবে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT