1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

দেখা মিলল পুতিনের কথিত প্রেমিকার, কোথায় ছিলেন এতদিন

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৪ Time View

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘদিনের কথিত প্রেমিকা হিসেবে পরিচিত আলিনা কাবায়েভাকে অবশেষে প্রকাশ্যে দেখা গেছে। বেশ কয়েক সপ্তাহ ধরেই জল্পনা চলছিল যে, আলিনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান গতকাল রোববার জানিয়েছে, আলিনার খোঁজ পাওয়া গেছে।

এর আগে জল্পনা ছড়িয়ে পড়ে যে, পুতিনের সিক্রেট ফরেস্ট প্যালেসে গৃহবন্দী হয়ে আছেন আলিনা। তাকে সবশেষ দেখা যায় গত ২২ অক্টোবর। এর পর থেকে তার হদিস মিলছিল না। তবে শেষমেশ আলিনা কাবায়েভাকে দেশটির সোচি শহরে তার জিমন্যাস্টিক একাডেমিতে দেখা গেছে। টানা ৪০ দিন পর তাকে দেখা গেল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত বছরের ডিসেম্বরে ছড়িয়ে পড়া এক ভিডিওতে আলিনাকে বিয়ের আংটি পড়া অবস্থায়, কিন্তু তার মুখে হাসি ছিল না, তিনি ছিলেন গম্ভীর। সেই সময়ে জল্পনা ওঠে যে, পুতিনের সঙ্গে তার গোপনে বিয়ে হয়েছে। তবে পরবর্তী সময়ে বিভিন্ন রিপোর্টে বলা হয়, আলিনাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। কেউ কেউ বলছেন, তার অনুপস্থিতির কারণ ছিল তার প্লাস্টিক সার্জারি।

রিপোর্টে বলা হয়, পুতিনের এই কথিত প্রেমিকা থালা-বাসন ভাঙেন এবং খাবার টেবিলে ব্যবহৃত ছুরি নিক্ষেপ করেন। সেই সঙ্গে তিনি নিরাপত্তা পরিষেবাগুলোকে জরুরি চিকিৎসা সহায়তার জন্য আহ্বান জানান। গত ১৫ বছর ধরে পুতিন ও আলিনার সম্পর্ক নিয়ে জল্পনা চলছে। তবে এ নিয়ে প্রকাশ্যে কেউ কিছু স্বীকার করেননি।

রুশ নেতা সবসময়ই নিজেকে কঠোর গোপনীয়তার ঘেরাটোপে রাখেন। ব্যক্তিজীবন নিয়ে করা প্রশ্নগুলো সাধারণত একেবারেই উড়িয়ে দেন তিনি।

কাবায়েভা একজন অলিম্পিক স্বর্ণজয়ী রিদমিক জিমন্যাস্ট, একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হয়ে উঠেছেন এবং প্রায়শই তাকে রাশিয়ার অঘোষিত ফার্স্ট লেডি হিসেবে দেখা যায়।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন পুতিন। তার মধ্যেই কথিত প্রেমিকার খবর আবারও সামনে আসলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT