1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

গাজায় ৬ লাখ ফিলিস্তিনির যাওয়ার কোনো জায়গা নেই’

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ৪০২ Time View

উত্তরাঞ্চলে অভিযানের পর এবার গাজার দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করেছে ইসরাইল। বিশেষ করে দক্ষিণের প্রধান শহর খান ইউনিসে।

শহরের ভেতর অভিযান শুরুর আগে সেখানে থাকা সাধারণ ফিলিস্তিনিদের সরে যেতে বলেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ। কিন্তু সরে যাওয়ার নির্দেশ পাওয়া ছয় লাখের বেশি ফিলিস্তিনির আসলে যাওয়ার কোনো জায়গা নেই বলে জানিয়েছেন জাতিসংঘের এক কর্মকর্তা।

মঙ্গলবার ইউএন এজেন্সি ফর প্যালেস্টিন রিফিউজিস (ইউএনআরডব্লিউএ) এর প্রধান ফিলিপ লাজারিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) এ এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

তিনি লেখেন, দক্ষিণ গাজায় ছয় লাখের বেশি মানুষকে সরে যেতে বলা হয়েছে। তাদের মধ্যে প্রায় অর্ধেকে এরইমধ্যে বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়েছে। অথচ, তারা আশ্রয় নিতে পারে এমন কোনো জায়গা আর গাজায় নেই। এমনকি, ইউএনআরডব্লিউএ, নিজেদের সক্ষমতার বাইরে চলে গেছে।

বিবিসি জানায়, তারাও গাজার যেসব অঞ্চলে লড়াই চলছে সেখান থেকে ইসরাইলি কর্তৃপক্ষ সাধারণ ফিলিস্তিনিদের চলে যেতে বলেছে বলে শুনেছে। যার মধ্যে খান ইউনিসের নামও রয়েছে।

আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, আমরা লিফলেট ফেলেছি। যেটিতে কিউআর কোড আছে। ওই কিউআর কোড খুললে একটি ম্যাপ দেখাবে যেখানে গাজার বাসিন্দারা কোন কোন এলাকা নিরাপদ সেটা জানতে এবং সেখানে চলে যেতে পারবে।

আইডিএফ ফিলিস্তিনিদের মিসর সীমান্তের কাছে রাফাহর দিকে অথবা আল-মাওয়াসি নামে ভূমধ্যসাগর উপকূলের ছোট্ট একটি ভূখণ্ডে চলে যেতে বলেছে।

বিবিসি জানায়, কিন্তু ফিলিস্তিনিরা  কিউআর কোড দিয়ে ওই ম্যাপে ঢুকতে  সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন। আর জাতিসংঘের কর্মকর্তারা বলছেন, গাজায় কোনো এলাকা কে ‘নিরাপদ’ বলা আসলে ‘বিপজ্জনক মিথ্যা বর্ণনা’ ছাড়া আর কিছু না।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এর মুখপাত্র জেমস এল্ডার মঙ্গলবার বিবিসিকে বলেন, আল-মাওয়াসি ছোট্ট একটি অনুর্বর ভূমি মাত্র। যেখানে না আছে পানি, না আছে কোনো সুযোগ-সুবিধা। এমনকি শীত থেকে বাঁচার কোনো জায়গাও নেই। নেই কোনো শৌচাগার।

ফিলিস্তিনি ছিটমহল গাজার দক্ষিণাঞ্চলের প্রধান শহর খান ইউনিসে মঙ্গলবার ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে বহু মানুষ হতাহত হয়েছে। আহতের সংখ্যা অনেক বেশি হওয়ায় তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT