1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

সংঘাত শুরুর পর ইসরাইলিদের হাতে গ্রেফতার ৩২৯০ ফিলিস্তিনি

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৩০৪ Time View

৫০ দিনের বেশি সময়ে ধরে চলে আসা হামাস ইসরাইল সংঘাতে ৩ হাজারের বেশি ফিলিস্তিনিকে গ্রেফতার করেছেন ইসরাইলি সেনারা। শুধু তাই নয়, ফিলিস্তিনিদের বাড়িতে রাতে অভিযান চালিয়ে গড়ে প্রতিদিন ১৫-২০ জনকে গ্রেফতার করে তারা।

ফিলিস্তিনি পর্যবেক্ষণ গোষ্ঠী বলছে, ৭ অক্টোবর থেকে পশ্চিমতীর এবং পূর্ব জেরুজালেমে ৩ হাজার ৯২০ ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে ইসরাইল-হামাসের মধ্যে সমঝোতায় চলমান যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রথম চার দিনের হিসেবে ১৫০ জনের মতো ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইল। তবে বন্দিবিনিময় চলাকালীনও ফিলিস্তিনিদের গ্রেফতার অব্যাহত রেখেছে ইসরাইল। ওই চার দিনে পূর্ব জেরুজালেম ও পশ্চিমতীর থেকে কমপক্ষে ১৩৩ ফিলিস্তিনিকে বন্দি করেছে দেশটি। খবর আলজাজিরার।

যেসব ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্ত করেছে, তাদের মধ্যে ১১৭ জন শিশু এবং ৩৩ জন নারী। এ বিষয়ে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির মুখপাত্র আমানি সারাহনেহ আলজাজিরাকে জানিয়েছেন, যতদিন ইসরাইলি  দখল থাকবে, গ্রেফতার বন্ধ হবে না।

৭ অক্টোবর থেকে সংঘাত শুরু হওয়ার পরে হুট করে ফিলিস্তিনি বন্দির সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। ইসরাইলের হাতে বন্দি ফিলিস্তিনির সংখ্যা গত মাসে ৫২০০ থেকে বেড়ে দাঁড়ায় ১০ হাজারে। এর মধ্যে ৪ হাজার শ্রমিক রয়েছেন, যারা গাজায় কর্মরত ছিলেন।

এদিকে গত সোমবার যুদ্ধবিরতি আরও দুদিন বাড়ানো হয়। চুক্তি অনুযায়ী অতিরিক্ত দুদিন সময়ে ৫০ ফিলিস্তিনি ও ২০ জন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেওয়া হচ্ছে। ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামাস-ইসরাইল সংঘাতের ৫১ দিনের মাথায় কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT