1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

ফিলিস্তিনি শিশুদের জন্য ব্যথিত ইরফান পাঠান

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৩১৩ Time View

ইসরাইলি বর্বরতার কবল থেকে রক্ষা পায়নি নিরপরাধ শিশুরাও। হামাস ইসরাইল সংঘাতে নিহত ফিলিস্তিনিদের এক তৃতীয়াংশের বেশি শিশু। ফিলিস্তিনি এসব শিশুদের জন্য মন কাঁদছে সাবেক ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানের। নির্দয়ভাবে শিশুহত্যা বন্ধে তিনি বিশ্বনেতাদের একজোট হওয়ার আহবান জানিয়েছেন।

গত ৭ অক্টোবর থেকে প্রথম ইসরাইলের ওপর হামলা চালায় হামাস। এরপর ইসরাইলি সেনাদের টানা হামলায় অন্তত ৯ হাজার ২২৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার পরিস্থিতিতে ব্যথিত ইরফান পাঠান। বর্তমান এই ধারাভাষ্যকার নিজের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে লিখেছেন, প্রতিদিন গাজায় দশ বছরেরও কম বয়সি নিষ্পাপ শিশুদের হত্যা করা হচ্ছে। কিন্তু গোটা বিশ্ব এখনো চুপ। ক্রীড়াবিদ হিসেবে আমি শুধু এ বিষয়টি নিয়ে কথা বলতে পারি। তবে সময় এসেছে, বিশ্বের সকল নেতাকে একজোট হতে হবে। এই নির্দয় শিশুহত্যা বন্ধ করতে হবে।

এর আগে গাজার পরিস্থিতি নিয়ে মুখ খুলেছিলেন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান। বিশ্বকাপের ম্যাচ জিতে উৎসর্গ করেছিলেন গাজার সাধারণ মানুষকে। সে সময় তিনি লিখেছিলেন, এই জয় গাজার ভাই-বোনদের জন্য। জয়ে অবদান রাখতে পেরে খুশি। যদিও এটা গোটা দলের কৃতিত্ব। বিশেষ করে আবদুল্লাহ শাফিক এবং হাসান আলি কাজ সহজ করে দিয়েছে। দুর্দান্ত আতিথেয়তা এবং সমর্থনের জন্য হায়দরাবাদের মানুষকে কৃতজ্ঞতা জানাই।

এছাড়া ক্রিড়াঙ্গনের নানা প্রান্ত থেকে ফিলিস্তিনে চলমান ঘটনার প্রতিবাদ ও সমালোচনা চলে আসছে। অনেকে আর্থিকভাবে তাদের পাশেও দাঁড়াচ্ছেন। কেউবা ধারাবাহিক দাবি তুলে আসছেন চলমান এ যুদ্ধ থামানোর জন্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT