1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বড় শহর নয়, মানবিক ও পরিবেশবান্ধব নগরব্যবস্থা গড়ে তোলাই মূল লক্ষ্য: মাহ্দী আমিন সরকারকে ৮ কোটি ৭০ লাখ টাকা লভ্যাংশ দিল গ্রামীণ ব্যাংক একই বিষয়ে একাধিক রিট ও তথ্য গোপন: আবেদনকারী ও আইনজীবীকে ১০ লাখ টাকা জরিমানা আরএফএল গ্রুপে অ্যাসিস্ট্যান্ট বা ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি ভেনিস চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ল বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা ২ মিনিটে এগিয়ে গিয়েও হারল চেলসি, হাভার্টজ-ওডেগার্ডের গোলে আর্সেনালের জয় ২০২৭ সালের জুনের মধ্যে উন্মুক্ত হচ্ছে শহীদ জিয়া শিশু পার্ক ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড

রোববার সারা দেশে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ২৭৮ Time View

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামীকাল রোববার সারা দেশে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ সিদ্ধান্ত নিয়েছে।

বাজুস থেকে জানানো হয়, অতীতের ধারাবাহিকতায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রতিবছরের মতো এবারও অষ্টমী পূজার দিন রাজধানী ঢাকাসহ সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুক্রবার থেকে শুরু হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আগামীকাল রোববার হবে অষ্টমী পূজা।

যোগাযোগ করা হলে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান এমএ হান্নান আজাদ বলেন, মুসলামদের ঈদ যেমন বড় উৎসব, তেমনি সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। জুয়েলারি ব্যবসার সঙ্গে যারা জড়িত আছেন, তাদের ৫০ শতাংশই সনাতন ধর্মাবলম্বী।

হান্নান আজাদ বলেন, সনাতন ধর্মাবলম্বীদের উৎসব উদযাপনের সুযোগ করে দিতে এবং তাদের উৎসবের প্রতি সম্মান রেখে প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষ্যে অষ্টমী পূজার দিন জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। এবারও আমরা অষ্টমী পূজার দিন সারা দেশে জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

এদিকে দুর্গাপূজা শুরুর আগে দেশের বাজারে টানা দুই দফা সোনার দাম বাড়ানো হয়েছে। এর মধ্যে সর্বশেষ গত ১৫ অক্টোবর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতিভরি সোনার দাম ১ হাজার ১৬৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪৪ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ১৬৭ টাকা বাড়িয়ে ৯৫ হাজার ৯৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯৩৩ টাকা বাড়িয়ে ৮২ হাজার ২৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৮১৬ টাকা বাড়িয়ে ৬৮ হাজার ৫৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT