1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জনকল্যাণ ও জাতীয় প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে প্রণয়ন করা হয়েছে নতুন বাজেট: অর্থমন্ত্রী ট্রাম্পের সতর্কবার্তার পর ইরানে নতুন মার্কিন হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি সাত জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট উপস্থাপন করবে বর্তমান সরকার ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে বড় পরিবর্তনের ইঙ্গিত, করছাড় ও নতুন নীতি আসছে ইরান-ইসরাইল সংঘাত: আবার হামলা হলে নেতানিয়াহুকে ‘একাই সামলাতে হবে’—ট্রাম্পের সতর্কবার্তা এইচ-১বি ভিসায় ট্রাম্পের ১ লাখ ডলারের ফি বাতিল করল যুক্তরাষ্ট্রের আদালত চার পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

রাজধানীতে আ.লীগ-বিএনপির পালটাপালটি সমাবেশ

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৮ Time View

রাজধানীর প্রবেশ মুখে সোমবার পালটাপালটি সমাবেশ ঘোষণা করেছ আওয়ামী লীগ ও বিএনপি।

রাজধানীর উত্তরা, যাত্রাবাড়ী, ধোলাইখাল ও আমিনবাজারে আজ বিকালে সমাবেশ অনুষ্ঠিত হবে।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে পুরান ঢাকার সূত্রাপুরের ধোলাইখালে বেলা ৩টায় সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সেখানে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একই দাবিতে বেলা আড়াইটা থেকে আমিনবাজার চিশতি ফিলিং স্টেশনসংলগ্ন এলাকায় সমাবেশ করবে ঢাকা জেলা বিএনপি।

অন্যদিকে রাজধানীর উত্তরার আজমপুরে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। বেলা বেলা ২টার দিকে এ সমাবেশ শুরু হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সরণিতে সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

প্রসঙ্গত, নির্বাচন দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, ততই উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক মাঠ। এবারের নির্বাচনে রাজনৈতিক মাঠ কোনোভাবেই হাতছাড়া যেন না হয় তার জন্য চেষ্টা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। অন্যদিকে বিএনপির নেতারা বলছেন, এ নির্বাচন তাদের বাঁচামরার লড়াই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT