1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

ওয়াশিংটন-লন্ডনের কথায় নয়, আমরা তাদেরটা খাই না পরিও না: পরিকল্পনামন্ত্রী

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৯ Time View

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, দেশে যেসব বিষয়ে আমাদের মধ্যে ভিন্নমত আছে, আসুন আমরা আলোচনা করি। আমরা দেশে বসে কথা বলে আমাদের সমস্যা সমাধান করব, ওয়াশিংটনে নয়, লন্ডনে নয়। কারণ তারা আমাদের পরিচালনা করে না। আমরা তাদের খাই না, পরিও না। তারা বরং আমাদের খেয়ে এত দূর এগিয়েছে। তাই বাংলাদেশ তাদের কথায় চলবে না। আমরা এখন চাই— আমাদের ঘরে আমরা যেন আমাদের মতো করে বাঁচতে পারি, আমাদের সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে একটা মানবিক উদাহরণ সৃষ্টি করতে পারি।

বুধবার সন্ধ্যায় কিশোরগঞ্জে শিল্পকলা একাডেমিতে মৈমনসিংহ-গীতিকা প্রকাশনার শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা ব্রিটিশ-পাকিস্তানের সঙ্গে চুক্তি করে স্বাধীনতা আনিনি। আমরা রক্ত দিয়ে, সংগ্রাম করে, প্রাণ দিয়ে স্বাধীনতা এনেছি।

পরিকল্পনামন্ত্রী সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, শেখ হাসিনা পদ্মা সেতু বানিয়েছেন, টানেল বানিয়েছেন, মেট্রোরেল বানিয়েছেন, এলিভেটেড এক্সপ্রেসওয়েও করেছেন। আগামীতে উন্নয়নের জন্য শেখ হাসিনাকে দরকার। অন্যদেরও দরকার, যে কোনো ব্যক্তি কাজ করতে পারবে। কিন্তু শেখ হাসিনা বেটার করতে পারবেন। তার যোগ্যতা আছে, জনগণের প্রতি ভালোবাসা আছে, স্নেহ আছে, দেশের প্রতি দায়বদ্ধতা আছে।

জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, যে কোনো সংকটকালে আমাদের দরকার জাতীয় ঐক্য। আমাদের ঐক্য দরকার উন্নয়নের জন্য, দারিদ্র্য কমানোর জন্য, শিক্ষার হার বাড়ানোর জন্য, ভালো স্বাস্থ্যের জন্য, সার্বক্ষণিক বিদ্যুৎ যাওয়া-আসা নয়, সার্বক্ষণিক বিদ্যুৎ অবস্থানের জন্য, আরও সুন্দর শহর, সুন্দর বন্দর, সুন্দর সব কিছুর জন্য আমরা নানা দিকে উন্নয়ন করছি। আরও অনেক কাজ আমরা করব। আমাদের কাজ অনেক বাকি আছে। এজন্য প্রয়োজন স্থিতিশীল পরিবেশ।

কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পরিষদের সহযোগিতায় বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম আয়োজিত এ অনুষ্ঠানে

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT