1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জনকল্যাণ ও জাতীয় প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে প্রণয়ন করা হয়েছে নতুন বাজেট: অর্থমন্ত্রী ট্রাম্পের সতর্কবার্তার পর ইরানে নতুন মার্কিন হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি সাত জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট উপস্থাপন করবে বর্তমান সরকার ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে বড় পরিবর্তনের ইঙ্গিত, করছাড় ও নতুন নীতি আসছে ইরান-ইসরাইল সংঘাত: আবার হামলা হলে নেতানিয়াহুকে ‘একাই সামলাতে হবে’—ট্রাম্পের সতর্কবার্তা এইচ-১বি ভিসায় ট্রাম্পের ১ লাখ ডলারের ফি বাতিল করল যুক্তরাষ্ট্রের আদালত চার পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

যুদ্ধ নিয়ে গোপন তথ্য ফাঁস করলেন ইউক্রেনের বরখাস্ত হওয়া প্রতিরক্ষামন্ত্রী

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮২ Time View

ইউক্রেনে বরখাস্ত হয়েছেন ওলেক্সি রেজনিকোভ। ২০২১ সালের নভেম্বর মাসে তিনি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পান। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতির অভিযোগে তাকে পদ থেকে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়ার পর তিনি ইউক্রেনের গণমাধ্যম ইউক্রিনফরমের সঙ্গে কথা বলেছেন। রেজনিকোভের এ সাক্ষাৎকার সোমবার প্রকাশিত হয়।

তিনি বলেন, তার দেশ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রতিদিন ১০ কোটি ডলার খরচ করছে। এই বিশাল ব্যয়ের মাত্র শতকরা তিন ভাগ মিত্র দেশগুলো দিয়েছে।

রেজনিকোভ বলেন, তার আমলে প্রতিরক্ষা মন্ত্রণালয় যে সমস্ত কেনাকাটা করেছে, তা সঠিক নীতি মেনেই সম্পন্ন হয়েছে। যুদ্ধের জন্য ইউক্রেনের সামরিক বাহিনী নিজস্ব অর্থ ও রসদের চেয়ে বাইরে থেকে পাঠানো অর্থ ও রসদ বেশি পাচ্ছে বলে যে আলোচনা রয়েছে তাও তিনি নাকচ করেছেন।
এ সময় তিনি বলেন, এই বক্তব্য অন্যায় বরং সরকার প্রতিদিন যুদ্ধের জন্য ১০ কোটি ডলার ব্যয় করছে।

রেজনিকোভকে সম্প্রতি ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়েছে। ২০২১ সালের নভেম্বর মাসে তিনি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পান। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতির অভিযোগ সম্পর্কে তিনি বলেন, সমালোচকদের পক্ষ থেকে ইচ্ছা করে মন্ত্রণালয়ের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে এবং এর ফলে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সমস্যায় পড়ছে। ব্যবসায়ীরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে লেনদেন করতে ভয় পাচ্ছেন।

সূত্র: ইউক্রেনস্কা প্রাভডা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT