1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জনকল্যাণ ও জাতীয় প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে প্রণয়ন করা হয়েছে নতুন বাজেট: অর্থমন্ত্রী ট্রাম্পের সতর্কবার্তার পর ইরানে নতুন মার্কিন হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি সাত জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট উপস্থাপন করবে বর্তমান সরকার ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে বড় পরিবর্তনের ইঙ্গিত, করছাড় ও নতুন নীতি আসছে ইরান-ইসরাইল সংঘাত: আবার হামলা হলে নেতানিয়াহুকে ‘একাই সামলাতে হবে’—ট্রাম্পের সতর্কবার্তা এইচ-১বি ভিসায় ট্রাম্পের ১ লাখ ডলারের ফি বাতিল করল যুক্তরাষ্ট্রের আদালত চার পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

ভারতে জি২০ সম্মেলনে যাবেন না পুতিন

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ২১২ Time View

ভারতের দিল্লিতে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জি২০ সম্মেলনে যোগ দেবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি এসকভ সংবাদমাধ্যমে একথা জানিয়েছেন। খবর আল জাজিরার।

সংবাদ সম্মেলনে পুতিনের যোগ না দেওয়ার কারণ ব্যাখ্যা করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ওই সময় জরুরি সামরিক সক্রিয়তার কারণেই প্রেসিডেন্ট পুতিন শারীরিকভাবে জি২০ শীর্ষ সম্মেলনে হাজির থাকতে পারবেন না।

কূটনৈতিক মহলের একাংশের মতে, সশরীরে হাজির না হলেও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জি২০ শীর্ষ বৈঠকে বক্তৃতা করতে পারেন রুশ প্রেডিসেন্ট।

প্রসঙ্গত, চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা) শীর্ষ সম্মেলনেও যোগ দেননি পুতিন।

 

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে আগের সোভিয়েত ইউনিয়নের সীমান্তের কোথাও যাননি পুতিন। গত বছর নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে আয়োজিত জি২০ সম্মেলনে যাওয়ার পরিকল্পনাও বাতিল করেছিলেন তিনি। শেষ বার ২০১৯ সালে জাপানের ওসাকায় জি২০ শীর্ষ বৈঠকে যোগ দিয়েছিলেন পুতিন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT