1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

পাকিস্তানের মানবাধিকার কর্মী মাজারি গ্রেফতার

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ২৬৩ Time View

পাকিস্তানের মানবাধিকার কর্মী ও আইনজীবী ইমান জয়নাব মাজারি গ্রেফতার করেছে ইসলামাবাদ পুলিশ।

রোববার সামাজিকমাধ্যম এক্সে পোস্ট করার কিচ্ছুক্ষণ পর অজ্ঞাত ব্যক্তিরা ইমান মাজারির বাড়িতে প্রবেশ করে বলে জানা যায়। খবর ডনের।

ইসলামাবাদ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ইমান মাজারিকে গ্রেফতার করা হয়েছে। সন্দেহভাজনকে তদন্তের জন্য খুজছিল পুলিশ। আইন অনুযায়ী সব ব্যবস্থা নেওয়া হবে।

কোন মামলায় মানবাধিকার আইনজীবী ইমান জয়নাব কে গ্রেফতার করা হয়েছে তা এখনো সুনির্দিষ্ট করে জানায়নি পুলিশ।

 

এর আগে রোববার ভোরে ইমান মাজারি সামাজিকমাধ্যম এক্সে পোস্ট করেন। তিনি লেখেন, অজানা ব্যক্তিরা আমার বাড়ির ক্যামেরা ভেঙে গেট পেরিয়ে বাসায় ঢোকার চেষ্টা করছে।

এর প্রায় এক ঘণ্টা পরে, তার মা, সাবেক পিটিআই নেতা শিরিন মাজারি, পোস্ট করেছেন যে, সাদা পোশাক পড়া কয়েকজন পুরুষ এবং কয়েকজন নারী আমাদের দরজা ভেঙে আমার মেয়েকে নিয়ে গেছে।

তিনি আরও লেখেন, আমি তাদের জিজ্ঞেস করেছিলাম আমার মেয়েকে কেন নিয়ে যাওয়া হচ্ছে। তারা পুরো বাড়ি তছনছ করেছে। তারা আমার মেয়েকে ঘুমের পোশাক পরা অবস্থায় নিয়ে গেছে। কাপড় পাল্টানোর সময় পর্যন্ত দেয়নি। তারা তাকে টেনে নিয়ে গিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT