1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

যুদ্ধ শুরুর পর লভিভে সব থেকে ভয়াবহ হামলা রাশিয়ার

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৩১৩ Time View

ইউক্রেনের পশ্চিমাঞ্চলের লভিভে সব থেকে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় অসংখ্য ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হয়েছে। এ ঘটনায় সেখান থেকে অনেক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

 

মঙ্গলবার ভোরে এ হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছেন লভিভের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ম্যাকসিম কোজিটস্কি। খবর আলজাজিরার।

 

ইউক্রেনের সংবাদমাধ্যম জানিয়েছে, পূর্ণমাত্রার সামরিক আগ্রাসন শুরুর পর মঙ্গলবার পোল্যান্ডের সীমান্তবর্তী লভিভে সবচেয়ে বড় হামলা চালিয়েছে রুশ বাহিনী।

 

লভিভের মেয়র আন্দ্রি সাদোভি বলেন, অসংখ্য ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে, কিন্তু লভিভে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছেও।

 

তিনি জানান, চিকিৎসার জন্য চারজনকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। এছাড়া হামলায় কিন্ডারগার্টেনসহ একশরও বেশি আবাসিক অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

এর আগে লভিভের গভর্নর ম্যাক্সিম কোজিৎস্কি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘রাশিয়ার ক্ষেপণাস্ত্র লভিভের দিকে এগিয়ে আসছে।’

 

ন্যাটো সদস্যভুক্ত দেশ পোল্যান্ডের সঙ্গে লাগোয়া লভিভ গত জুলাই পর্যন্ত রাশিয়ার হামলার বাইরে ছিল। কিন্তু সে মাসে সেখানে একটি আবাসিক ভবনে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত হয়।

 

এদিকে গত কয়েক দশকের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজে নামছে ইউক্রেনের প্রতিবেশী পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অন্যতম সদস্য পোল্যান্ড। বেলারুশের সঙ্গে সীমান্তে টানটান উত্তেজনা অবস্থায় মঙ্গলবার ৯২টি যুদ্ধবিমান ও দুই হাজার সেনা নিয়ে শত্রুদের বার্তা দেবে দেশটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT