1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জনকল্যাণ ও জাতীয় প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে প্রণয়ন করা হয়েছে নতুন বাজেট: অর্থমন্ত্রী ট্রাম্পের সতর্কবার্তার পর ইরানে নতুন মার্কিন হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি সাত জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট উপস্থাপন করবে বর্তমান সরকার ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে বড় পরিবর্তনের ইঙ্গিত, করছাড় ও নতুন নীতি আসছে ইরান-ইসরাইল সংঘাত: আবার হামলা হলে নেতানিয়াহুকে ‘একাই সামলাতে হবে’—ট্রাম্পের সতর্কবার্তা এইচ-১বি ভিসায় ট্রাম্পের ১ লাখ ডলারের ফি বাতিল করল যুক্তরাষ্ট্রের আদালত চার পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

রুশ সেনাদের গুলিতে ৩ সপ্তাহের শিশু ও পরিবারসহ নিহত ৭

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১৮৮ Time View

দক্ষিণ ইউক্রেনে রুশ সেনাদের গুলিতে সাত জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে মাত্র ২২ দিন বযসী এক শিশু ও তার ১২ বছর বয়সী ভাই ও তাদের বাবা-মা রয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও ২০ জন।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসনে রুশ গোলাবর্ষণে রোববার হতাহতের এই ঘটনা ঘটে। এই ঘটনায় একদিনের শোক ঘোষণা করেছেন স্থানীয় কর্মকর্তার।

সোমবার পৃথক দুই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার দক্ষিণ ইউক্রেনে রাশিয়ার গোলাবর্ষণে সাতজন নিহত হয়েছেন এবং তাদের মধ্যে মাত্র ২২ দিন বয়সী এক শিশু, তার ১২ বছর বয়সী ভাই এবং তাদের বাবা-মা রয়েছেন।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লাইমেনকো বলেছেন, খেরসনের শায়রোকা বলকা গ্রামে তাদের পারিবারিক বাড়িতে বোমা হামলা চালানো হয়েছে।

এছাড়া ওই হামলায় নিহতদের মধ্যে ওই গ্রামের আরও একজন বাসিন্দা এবং পার্শ্ববর্তী স্তানিস্লাভের দুই ব্যক্তিও রয়েছেন।

মন্ত্রী শায়রোকা বালকাতে হামলার পরের ছবি শেয়ার করেছেন। সেখানে দালান থেকে কালো ধোঁয়া এবং মৃতদের অস্পষ্ট দেহ দেখা যাচ্ছে। গোলাগুলিতে আরও ১৩ জন আহত হয়েছেন বলেও জানান মন্ত্রী।

জাতির উদ্দেশ্যে ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শিরোকা বালকায় হামলার নিন্দা জানিয়েছেন। তিনি এটাকে ‘নৃশংস’ হামলা বলেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT