1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে খোলা থাকবে কাস্টম হাউস ! সবাই ধৈর্য ধরুন, ফ্যামিলি কার্ড পাবেন সবাই: মির্জা ফখরুল ফরিদপুরে ফুটপাতে ঈদ পোশাকের বাজার জমে উঠেছে ফরিদপুরে জুয়েল হত্যা মামলার তিন আসামি রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার জ্বালানি তেলের জন্য সকালেই দীর্ঘ লাইন, মিলছে নির্ধারিত পরিমাণে লঞ্চের কেবিনে শিক্ষার্থীকে ধর্ষণ, গ্রেপ্তার ২ আরেক দফায় বাড়ল সোনার দাম, ভরি এখন ২ লাখ ৬৮ হাজার টাকা ছাড়াল সংঘাত সত্ত্বেও পেছাবে না বিশ্বকাপ, বলছে ফিফা তেহরানে ভয়াবহ বিমান হামলা, বিস্ফোরণে কেঁপে উঠছে শহর আজ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সুবিধা পাবেন ৩৭ হাজার ৫৬৭ পরিবার

খালেদা জিয়ার নতুন উপসর্গ দেখা দিয়েছে: চিকিৎসক

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১১২ Time View

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগের নতুন উপসর্গ দেখা দিয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেছেন, খালেদা জিয়ার শরীরে নতুন কিছু উপসর্গ দেখা দেওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাতে হাসপাতালে ভর্তি রেখে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার দাবি জানান এই বিএনপি নেতা। বলেন, বিদেশে তার চিকিৎসা করাতে হবে। রোগের উপসর্গ বাড়ছে। এসব রোগের পর্যাপ্ত চিকিৎসা দেশে নেই।

এর আগে বুধবার সন্ধ্যায় গুলশানের ফিরোজা থেকে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে ভর্তি করানো হয় সেখানে।

৭৮ বছর বয়সি সাবেক এই প্রধানমন্ত্রী আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি রোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT