1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন ফরিদপুরে হাম-রুবেলা বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঈদের আগেই প্রকাশের চেষ্টা সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের নির্দেশ ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ফরিদপুরে হাম পরিস্থিতি উদ্বেগজনক, আক্রান্ত ছাড়াল ১ হাজার ২৯৯ এসএসসি ১০ বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ২৪ মে থেকে ঝিনাইদহে ভাড়া বাসা থেকে হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার

ব্যাটে-বলে উজ্জ্বল সাকিব, বড় জয় পেল গল টাইটান্স

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১৬৯ Time View

ফ্রাঞ্চাইজি ক্রিকেটে খুব ব্যস্ত সময় পার করছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলেছেন, সেটি শেষ করে এবার গন্তব্য শ্রীলংকায়। নিজের প্রথম ম্যাচে গল টাইটান্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে অবদান রেখেছেন দলের জয়ে। আসরের দ্বিতীয় ম্যাচও ব্যাটে-বলে উজ্জ্বল সাকিব বি লাভ ক্যান্ডিকে হারিয়েছে ৮৩ রানের বিশাল ব্যবধানে।

লংকা প্রিমিয়ার লিগ (এলপিএল) আসরের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে আগে ব্যাটিং করে দাসুন শানাকার দল। নির্ধারিত ২০ ওভারে সাকিব ও সেইফার্টের বিধ্বংসী ইনিংসে ৫ উইকেট হারিয়ে টাইটান্সের সংগ্রহ ১৮০ রান।

জবাবে ব্যাট করতে নেমে ১৭.১ ওভারে ৯৭ রানে অলআউট হয় ক্যান্ডি। এদিন দলের হয়ে ব্যাট হাতে সাকিব করেন ২১ বলে ৩০ রান এবং বল হাতে ১০ রান দিয়ে ৩ ওভারে নিয়েছেন ২ উইকেট।

এদিন ব্যাটিংয়ে গল টাইটান্স যখন ৬০ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল, তখনই ব্যাট হাতে নামেন সাকিব আল হাসান। টিম সাইফার্টের সঙ্গে গড়ে বসেন ৫২ বলে ৯৫ রানের দুর্দান্ত এক জুটি।

তবে রানআউটের ফাঁদে পড়ে ফেরার আগে ২ ছক্কায় সাকিব করেন ২১ বলে ৩০ রান। কিউই ব্যাটার সাইফার্ট করেন ৩৯ বলে ১৮৯.৭৪ স্ট্রাইক রেটে ৭৪ রান। শেষ পর্যন্ত গল থামে ১৮০ রানে।

অন্যদিকে বল হাতেও সফল ছিলেন বাংলাদেশের অধিনায়ক। ৩ ওভারে মাত্র ১০ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। এর মধ্যে গুরুত্বপূর্ণ আসিফ আলির উইকেটও তুলে নেন টাইগার অধিনায়ক। বি-লাভ ক্যান্ডির ইনিংস থামে ১০০ রানের আগে। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন বান্দারা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT