1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মাছচাষিরাও পাবেন ‘কৃষি কার্ড’: প্রধানমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী হাঙ্গেরিতে পোলিশ পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১২ ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচন ঘিরে গ্রামে ‘প্রাইমারি ভোট’: একক প্রার্থী রুহুল আমিন ফরিদপুরে খিচুড়ি রান্নার আয়োজন: আওয়ামী লীগের শোক দিবসের অভিযোগে রিকশা শ্রমিক ইউনিয়নের ৬ সদস্য পুলিশ হেফাজতে! কুপিয়ে হত্যা খুলনার যুবকে এমপি আমির হামজার বহরে হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ: রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩, আহত ৩ লিঙ্গ পরীক্ষায় অনুত্তীর্ণ: জাতীয় পর্যায়ের দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ, বাতিল সব পদক কিংবদন্তী রকস্টার আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী আজ: প্রকাশ পাচ্ছে কালজয়ী ২০ গানের অ্যালবাম!

বিমানবন্দরে চরম ভোগান্তিতে হাথুরুসিংহে

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ২৪১ Time View

এশিয়া কাপের আগে আর কোনো ম্যাচ নেই। তাই লম্বা ছুটি পেয়েছেন বাংলাদেশ দলের খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যরা। আগামী সোমবার কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে।

যদিও এই বিরতিতে সবাই বসে নেই। সাকিব আল হাসান ও লিটন দাস কানাডায় গেছেন গ্লোবাল টি–টোয়েন্টি লিগ খেলতে। মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ আছেন জিম্বাবুয়েতে, খেলছেন জিম আফ্রো টি–১০ লিগে।

বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে অবশ্য ছুটির সময়টা পরিবারকেই দিয়েছেন। ৫৪ বছর বয়সী লংকান কোচের পরিবার অস্ট্রেলিয়ায় থাকে। ছুটি কাটাতে হাথুরু সেখানেই গেছেন। কিন্তু বিমানবন্দরে চরম ভোগান্তি পোহাতে হয়েছে তাকে।

ভার্জিন অস্ট্রেলিয়া এয়ারলাইনসের ফ্লাইটে উঠতে গিয়ে দুর্ভোগের শুরু হাথুরুর। উড়াল দেওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে ফ্লাইট বাতিল হয়। এসব ক্ষেত্রে সাধারণত বিকল্প ফ্লাইটের ব্যবস্থা থাকে। বহরের আকার অনুযায়ী ভার্জিন অস্ট্রেলিয়া দেশটির সর্ববৃহৎ বিমান সংস্থা হলেও তারা সে ব্যবস্থা করেনি।

দীর্ঘ অপেক্ষার শেষে পরদিন ফ্লাইট পেয়েছেন হাথুরু। তবে এবারও যথারীতি দেরি! শেষ পর্যন্ত যাত্রা সম্পন্ন হয়েছে ঠিকই। কিন্তু হারিয়ে ফেলেছেন নিজের ব্যাগ।

সেই দুর্ভোগের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন হাথুরু। লিখেছেন, ‘ভার্জিন অস্ট্রেলিয়া এয়ারলাইনসে সবচেয়ে বাজে অভিজ্ঞতা হলো। উড্ডয়নের কয়েক ঘণ্টা আগে ফ্লাইট বাতিল করা হয়েছে। একই দিনে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়নি। অবশেষে পরদিন বিমানে উঠতে পারলাম, সেটাও অনেক দেরিতে ছেড়েছে। ভ্রমণের শেষটা হয়েছে ব্যাগ হারিয়ে…।’

বিমানে হাথুরুর গন্তব্য কোথায় ছিল, সে ব্যাপারে কিছু লিখেননি। ছুটি কাটিয়ে দ্রুতই ঢাকায় ফিরবেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT