1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

হাজারও নেতাকর্মী নিয়ে সমাবেশের পথে আ.লীগের বহিষ্কৃত নেতা জাহাঙ্গীর

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৩৩৯ Time View

ঢাকায় আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশে’ যোগ দিতে ১৫ হাজার নেতাকর্মী নিয়ে রওনা হয়েছেন দল থেকে বহিষ্কৃত গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

জানা গেছে, ক্ষমতাসীন দলটির সমাবেশে যোগ দিতে জাহাঙ্গীর আলম ৩০০টি বাস, ৭০টি মাইক্রোবাসে প্রায় ১৫ হাজার নেতাকর্মী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

বুধবার দুপুরে জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এসব তথ্য জানানো হয়। বিকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে ‘শান্তি সমাবেশ’ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

জাহাঙ্গীর আলম বলেন, ‘আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব থেকে আমাকে লোকজন নিয়ে ঢাকার শান্তি সমাবেশে যোগ দিতে যেতে বলা হয়েছে। আমি গাজীপুর থেকে কয়েক হাজার লোক নিয়ে ঢাকায় শান্তি সমাবেশে যোগ দেব। প্রয়োজনীয় সংখ্যক যানবাহন না পাওয়ায় অনেকে ব্যক্তিগত উদ্যোগে এবং ট্রেনে ঢাকায় গিয়ে আমাদের সঙ্গে যোগ দেবেন।’

বর্তমানে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ কিংবা কোনো পদ পদবী না থাকলেও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম রাজধানী ঢাকায় অনুষ্ঠেয় আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দিতে এর আগেই ঘোষণা দেন।

বুধবার একই দিন দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। নয়াপল্টনের সমাবেশ থেকে সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের এক দফা দাবিতে জোটভুক্ত ও সমমনা দল নিয়ে বিএনপি ঘোষণা দেবে বলে জানা গেছে।

বিএনপির কেন্দ্রীয় সমাবেশের দিন ঢাকায় আওয়ামী লীগের সমাবেশ মহানগর কমিটির ব্যানারে ডাকা হলেও তার মধ্যদিয়েই প্রতিপক্ষকে জবাব দিতে চাইছে ক্ষমতাসীন দলটি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT