1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

শাহরিয়ার কবিরকে সাবধান করলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ৩১৮ Time View

বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক লেখক হিসেবে পরিচিত শাহরিয়ার কবির। তিনি ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতির দায়িত্বে আছেন। সাম্যবাদ ও মৌলবাদের বিরুদ্ধে কথা বলাকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনায় থাকেন এই লেখক। তবে রাজনৈতিক যে কোনো ইস্যুতে সোচ্চার থাকেন তিনি। পাশাপাশি প্রতিবাদী কণ্ঠে গণমাধ্যমে কথা বলেন শাহরিয়ার কবির।

সম্প্রতি গণমাধ্যমে সমসাময়িক বিষয় নিয়ে টকশোতে অংশ নিয়েছিলেন শাহরিয়ার কবির ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. এহছানুল হক মিলন।

টকশোতে একপর্যায়ে দুজনই তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. এহছানুল হক মিলন শাহরিয়ার কবিরকে উদ্দেশ করে বলছেন, আপনি ইতিহাসকে বিকৃত করে জাতিকে বিভ্রান্ত করেন, ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেন— এটা ঠিক না।

এমন বক্তব্যের প্রতিবাদ করে শাহরিয়ার কবির বলছেন, মিলন সাহেব আপনি মুখ সামলিয়ে কথা বলেন। আপনি দুর্নীতি করেছেন, আপনার বিরুদ্ধে কতগুলো অভিযোগ আছে। সে কথার প্রতিউত্তরে মিলন বলেন, আপনি যদি প্রমাণ করতে পারেন যে, মিলন কোনো দুর্নীতি করেছে, তা হলে এখনই মামলা করুন, আমি জেলে যেতে প্রস্তুত আছি। মিলন কোনো দুর্নীতি করেনি। মিলনের বিরুদ্ধে কোনো মামলা নেই। মুখ সামলিয়ে কথা বলুন। সাবধানে কথা বলুন শাহরিয়ার কবির সাহেব। আপনি না জেনে কথা বলবেন না।

অন্যদিকে শাহরিয়ার কবির সাবেক প্রতিমন্ত্রী মিলনকে উদ্দেশ করে বলেন, আপনি বলেছেন— আমি মুক্তিযুদ্ধে যাইনি। সেটি জবাব আপনাকে দেব। শুনতে দেব। আমি প্রমাণ দেব। না জেনে কথা বলবেন না। কোথায় পেয়েছেন স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু দেয়নি?

একপর্যায়ে তুমুল বাকবিতণ্ডা শুরু হয় এবং নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় সঞ্চালক অনুষ্ঠানটির ইতি টানেন।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT