1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত

ক্লাব ছাড়ার আগেই পিএসজির বিরুদ্ধে যে মন্তব্য করলেন মেসি

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৯৯ Time View

ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে চলতি মাসের ৩০ তারিখে শেষ হচ্ছে লিওনেল মেসির চুক্তি। তার পরই তিনি হয়ে যাবেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির একজন সদস্য।

দেশি ও ক্লাব সতীর্থ থাকায় পিএসজিতে আগ্রহ নিয়ে যোগ দেন আর্জেন্টাইন অধিনায়ক। আর নেইমার ও এমবাপ্পের সঙ্গে মিশে যুক্ত হওয়ায় পিএসজির সমর্থকরা চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন দেখা শুরু করে। কিন্তু ইউরোপের শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন ছাড়াই পিএসজি ছাড়ছেন এই ফুটবল তারকা।

মেসি দুই মৌসুমি লিগ ওয়ান শিরোপা জিতলেও জিততে পারেনি পিএসজি সমর্থকদের মন। শুরুর দিকে তারা মেসিকে মাথায় তুলে রাখলেও ধীরে ধীরে তার প্রতি যেন ভালোবাসা কমে যায়। এমনকি ক্লাবটির সমর্থকদের থেকে অনেক সময় দুয়োও শুনতে হয়েছে মেসিকে। বিশেষ করে সদ্য শেষ হওয়া মৌসুমে চ্যাম্পিয়নস লিগ থেকে পিএসজির বিদায়ের পর মেসির প্রতি সমর্থকদের বিরূপ মনোভাব আরও বাড়ে। এমনকি বিদায়বেলাতেও মেসিকে দুয়ো দিয়েছেন তারা।

মায়ামিতে যাওয়ার ঘোষণা দেওয়ার সময় মেসি বলেছিলেন, পিএসজিতে দুই মৌসুমে তিনি ভালো ছিলেন না। এবার পিএসজি সমর্থকদের দুয়ো শোনা নিয়ে মুখ খুলেছেন মেসি।

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়ার কারণ হিসাবে মেসি বলেন, ‘আমি প্যারিসে গিয়েছিলাম। কারণ ক্লাবটিকে আমার পছন্দ হয়েছিল। সেখানে আমার বন্ধুরা আছে। জাতীয় দল থেকেও অনেককে আমি চিনি। অন্য জায়গার চেয়ে সেখানে মানিয়ে নেওয়া আমার কাছে সহজ মনে হয়েছিল। সে কারণেই আমি প্যারিসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।’

তবে পিএসজির সমর্থকদের থেকে ভালোবাসা নয়; বরং বিরূপ আচরণ নিয়ে বিদায় নিচ্ছেন মেসি। আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘শুরুতে সব কিছু দারুণ ছিল। আমি দারুণ উৎসাহ পেয়েছিলাম, যা আমি প্রায়ই বলেছিলাম। তবে এর পর লোকেরা আমার সঙ্গে ভিন্নভাবে আচরণ করা শুরু করে। প্যারিসের বড় অংশের সঙ্গে সম্পর্কে ফাটল ধরে। অবশ্যই সেটা আমার উদ্দেশ্য ছিল না। এ ধরনের ঘটনা এর আগে এমবাপ্পে ও নেইমারের সঙ্গেও ঘটেছে। এটাই তাদের কাজ করার ধরন। তবে আমি এখনো সেসব মানুষকে মনে রেখেছি, যারা আমাকে সমর্থন করেছে।’

এ সময় নেইমার ও এমবাপ্পেকে নিয়েও কথা বলেন মেসি, ‘আমি নেইমার ও এমবাপ্পের স্মৃতি মনে রাখব, যারা আমাকে শুরু থেকেই সমর্থন দিয়েছিল।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT