1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
নিরপেক্ষ নির্বাচিত সংসদ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: স্পিকার অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী সম্রাট বাবরের সঙ্গে তুলনার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা স্বাস্থ্যমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম বিভ্রাটের কারণ ব্যাখ্যা করলেন ঠিকাদার জাহিদুর, দুদকে জিজ্ঞাসাবাদ সংসদের সাউন্ডসিস্টেম দুর্নীতি: ঠিকাদার জাহিদুরকে দুদকের জিজ্ঞাসাবাদ ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গোপালগঞ্জে জমি বিরোধে বৃদ্ধা মায়ের মৃত্যু, ছেলে পলাতক বিসিএস নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ তদন্তাধীন: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুরে কাঁচামাল ব্যবসায়ীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম, অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদ এসএসসি পরীক্ষায় ফিরছে ‘সাইলেন্ট এক্সপেল’ ব্যবস্থা

ঈদযাত্রা নিরাপদ করতে উদ্যোগ নেওয়ার আহবান ইসলামিক গণতান্ত্রিক পার্টির

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১৩৪ Time View

ইসলামিক গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এমএ আউয়াল বলেছেন, আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা। ঈদের আনন্দ উপভোগ করতে দ্রুতই রাজধানী থেকে মানুষ সারা দেশে নিজ-নিজ গন্তব্যে যাত্রা শুরু করবেন। তাদের এই যাত্রা যেন নিরাপদ হয়, সেদিকে সরকারকে সর্বোচ্চ খেয়াল রাখতে হবে।

শুক্রবার এক বিবৃতিতে ইসলামিক গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এমএ আউয়াল এসব কথা বলেন।

‘ঈদযাত্রা নিরাপদ করে তোলা, কুরবানির পশুর চামড়ার সুষ্ঠু বণ্টন ও সুষ্ঠু বাজার দর নির্ধারণের জন্য সরকারকে উদ্যোগ গ্রহণের আহ্বান’ শীর্ষক বিবৃতিতে তিনি বলেন, বছরের পর বছর ধরে ঈদযাত্রায় শত-শত মানুষের প্রাণ যাচ্ছে। মহাসড়ক, আঞ্চলিক মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটছে। কিন্তু কোনোভাবেই সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে দেখা যায়নি।

এম এ আউয়াল বলেন, মহাসড়কে অতিরিক্ত গতি, যানবাহনের গতি প্রতিযোগিতা, মহাসড়কে ছোট-ছোট অনিরাপদ যানের উপস্থিতি কোনোভাবেই ঠেকানোর ব্যবস্থা করা যায়নি। বিগত বছরগুলো থেকে শিক্ষা নিয়ে এই ঈদে যেন দুর্ঘটনার মাত্রা শূন্যের কোঠায় নামানো যায়, একটি প্রাণও যেন না ঝড়ে সড়কে; এমন ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিবৃতিতে এম এ আউয়াল উল্লেখ করেন, আসছে কুরবানির ঈদে সারা দেশে লাখ-লাখ পশু কুরবানি করা হবে। ধর্মপ্রাণ মুসলমানদের এই কুরবানির পশুর চামড়া পূর্ণ হক দরিদ্র, সম্বলহীন মানুষের। কিন্তু বিগত কয়েক বছর ধরে আমরা দেখে আসছি, নানা কারণে চামড়ার প্রকৃত মূল্য থেকে বঞ্চিত হচ্ছে মানুষ।

তিনি বলেন, কুরবানির পশুর চামড়া নিয়ে কুচক্রিমহল যেন চক্রান্ত করতে না পারে, সে কারণে এখনই সরকারকে সতর্ক থাকতে হবে। বৃষ্টির কারণে যেন চামড়া নষ্ট না হয়, না পচে; বিকল্প ব্যবস্থাপনা এখনই শুরু করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT