1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

কসোভোতে সার্বদের সঙ্গে সংঘর্ষে ২৫ ন্যাটো সেনা আহত

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ২৬১ Time View

কসোভোর উত্তরাঞ্চলে সার্ব বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে তিনটি টাউন হলের সুরক্ষার দায়িত্বে থাকা অন্তত ২৫ জন ন্যাটো সেনা আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিকও তার সেনাবাহিনীকে সর্বোচ্চ যুদ্ধ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন।

ন্যাটো নেতৃত্বাধীন শান্তিরক্ষা মিশন কেএফওআর কসোভোতে সোমবারের সহিংসতার নিন্দা জানিয়েছে।

হাঙ্গেরির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টফ জালে-বব্রভনিস্কি বলেছেন, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে হাঙ্গেরির ৭ সেনা গুরুতর আহত হয়েছেন, চিকিৎসা সেবা দিতে তাদেরকে হাঙ্গেরিতে নিয়ে আসা হবে।

তিনি ২০ সেনার আহত হওয়ার কথা জানান, যাদের মধ্যে ইতালির সেনারাও রয়েছে।

সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিক বলেছেন, সংঘর্ষে ৫২ সার্ব আহত হয়েছে, তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

কসোভোর প্রেসিডেন্ট ভোসা ওসমানি সোমবারের সংঘর্ষের দায় ভুচিককে দিয়ে বলেছেন, সার্বিয়ার প্রেসিডেন্ট কসোভোকে অস্থিতিশীল করতে চাইছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT