1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

বিয়ের দিন মার্কিন নববধূর মর্মান্তিক মৃত্যু

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ২৫৬ Time View

বিয়ের দিন অগ্নিকাণ্ডে ১৯ বছর বয়সি এক মার্কিন নববধূর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের একটি বাড়িতে। দ্য ইন্ডিপেনডেন্ট এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৩ মে পেইজ রুডি নামের ওই তরুণী রিডসবার্গের একটি বাড়ির দ্বিতীয় তলায় ঘুমিয়ে ছিলেন। স্থানীয় সময় ভোর ৪টার দিকে আগুনে পুড়ে যান তিনি। ব্যাপক ধোঁয়ার কারণে তার মস্তিষ্কে মারাত্মক রক্তক্ষরণ হয়েছিল এবং পরের দিন হাসপাতালে মারা যান তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানিয়েছে, পেইজ রুডি ওই দিনই তার হবু স্বামী লোগান মিচেল-কারটারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পর দিন সাউক কাউন্টি কোর্ট হাউসে তার ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে একটি ছোট অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা ছিল।

কিন্তু ওই দিন ভোরে রুডির পরিবার ভয়ংকর খবরে জেগে উঠে। স্থানীয় ফায়ার ডিপার্টমেন্টের প্রধান ক্রেগ ডগলাস বলেন, পেইজ রুডি ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন। কারণ ধোঁয়া বেরিয়ে যাওয়ার সুব্যবস্থা ছিল না।

সাউক কাউন্টি করোনার অফিস ডব্লিউএমটিভিকে নিশ্চিত করে বলেছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে যে, মিসেস রুডির মৃত্যুর কারণ ছিল ঘন ধোঁয়ায় শ্বাস নেওয়া।

খবরে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করা হচ্ছে। তবে পুলিশ ধারণা করছে যে, এর পেছনে খারাপ কোনো কিছু নেই। অগ্নিকাণ্ডের সময় আরও তিনজন বাড়িটিতে ছিলেন। ভোর ৪টার দিকে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা পালিয়ে যেতে সক্ষম হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT