1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাছচাষিরাও পাবেন ‘কৃষি কার্ড’: প্রধানমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী হাঙ্গেরিতে পোলিশ পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১২ ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচন ঘিরে গ্রামে ‘প্রাইমারি ভোট’: একক প্রার্থী রুহুল আমিন ফরিদপুরে খিচুড়ি রান্নার আয়োজন: আওয়ামী লীগের শোক দিবসের অভিযোগে রিকশা শ্রমিক ইউনিয়নের ৬ সদস্য পুলিশ হেফাজতে! কুপিয়ে হত্যা খুলনার যুবকে এমপি আমির হামজার বহরে হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ: রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৩, আহত ৩ লিঙ্গ পরীক্ষায় অনুত্তীর্ণ: জাতীয় পর্যায়ের দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ, বাতিল সব পদক কিংবদন্তী রকস্টার আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকী আজ: প্রকাশ পাচ্ছে কালজয়ী ২০ গানের অ্যালবাম!

‘মাঠের পারফরম্যান্সের ভিত্তিতেই সুযোগ দেওয়া উচিত’

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ২৬৬ Time View

পরিসংখ্যান এবং তথ্যের ভিত্তিতে নয়, মাঠের পারফরম্যান্সের ভিত্তিতে খেলোয়াড়দের দলে সুযোগ দেওয়া উচিত। এমনটি মনে করেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম-উল-হক।

পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেন, আমার যা ক্রিকেট জ্ঞান আছে তাতে বুঝি, পরিসংখ্যানভিত্তিক দল নির্বাচন আদৌ সম্ভব নয় এবং পৃথিবীর কোথাও এমনটি নেই। মাঠের পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচন করা উচিত। তাহলে এটি একটি ভালো পদক্ষেপ হবে।

জাতীয় দল নির্বাচনের জন্য নতুন প্যানেল ঘোষণা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি।

বিবিসি উর্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে নাজাম শেঠি সম্প্রতি বলেছেন, নতুন কমিটির প্রধান নির্বাচক হলেন হারুন রশিদ। দলের পরিচালক থাকবেন মিকি আর্থার, প্রধান কোচ গ্রান্ট ব্র্যাডবার্ন এবং ডাটা অ্যানালিস্ট হাসান চিমা।

নতুন নির্বাচক প্যানেল নিয়ে ইনজামাম বলেন, নতুন নির্বাচক কমিটি নিয়ে আমার আপত্তি আছে, ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই মনে করেন ক্রিকেটারদের দলে সুযোগ দেওয়ার আগে তাদের মাঠের পারফরম্যান্স দেখা উচিত। শুধুমাত্র পরিসংখ্যান এবং তথ্য-উপাত্তের ভিত্তিতে নির্বাচন করা উচিত নয়।

৫৩ বছর বয়সি পাকিস্তানের সাবেক এই প্রধান নির্বাচক আরও বলেন, নতুন নির্বাচক কমিটিতে বিশেষজ্ঞ কোচের সাথে ম্যানেজার অ্যানালিটিক্স অন্তর্ভুক্ত করা পাকিস্তান ক্রিকেটকে একটি নতুন দিকে নিয়ে যেতে সহায়ক হবে। হাসান চিমার নিয়োগ আমাদের উপকৃত হবে।

তিনি আরও বলেন, তথ্য-উপাত্ত নিয়ে মানুষের একটি ভুল ধারণা রয়েছে, তারা মনে করে যে এটি শুধুমাত্র খেলোয়াড়দের রেকর্ড এবং এ ধরনের বিষয়গুলো নিয়ে গঠিত। যদি তাই হয় তবে আমরা ওয়েবসাইট এবং অন্যান্য উৎস থেকে পরিসংখ্যান সংগ্রহ করতে পারতাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT