1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

তুর্কি মিশনে হামলা, যুক্তরাষ্ট্রকে ‘একহাত’ নিলেন এরদোগান

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৩১৭ Time View

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত তুর্কি মিশনে হামলার ঘটনায় জড়িত ‘সন্ত্রাসী’কে খুঁজে বের করতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এ ব্যাপারে ‘যা করা প্রয়োজন, তাই করতে’ বলেছেন তুর্কি নেতা।

তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদুলু এ খবর দিয়েছে। এতে বলা হয়, সোমবার ভোররাতে তুর্কি মিশন ‘তুর্কি হাউসে’ হামলা চালানো হয়। এতে কেউ হতাহত না হলেও ভবনের ১২টি জানালা ও দরজা ক্ষতিগ্রস্ত হয়।

তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, ‘ইউরোপে, (সন্ত্রাসী গোষ্ঠী) পিকেকে দেখেছে যে, পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, এ জন্য তারা ভোটারদের উপর আক্রমণ শুরু করেছে। তারা সম্ভবত মনে করেছে যে, এই ভোটাররা পিপলস অ্যালায়েন্সের পক্ষে, তাই তারা তাদের আক্রমণ করে।’

এরদোগান বলেন, ‘আরও কি (চান), তারা মার্কিন যুক্তরাষ্ট্রে জাতিসংঘের (ভবন) ঠিক পাশেই তুর্কি হাউসে হামলা করেছে এবং জানালা ভেঙে দিয়েছে, কেন? আপনারা তো গণতন্ত্রী। তুর্কি হাউসে হামলা করে, জানালা ভেঙে কী অর্জন করতে চান?’

ইস্তান্বুলে এক অনুষ্ঠানে তুর্কি নেতা আরও বলেন, ‘এখন আমরা কি মার্কিন কর্তৃপক্ষ এবং নিরাপত্তা বাহিনীকে বলব না- ‘আপনাদের এই সন্ত্রাসীকে দ্রুত খুঁজে বের করতে হবে, এবং যা প্রয়োজন তা করতে হবে।’ আমি বিস্ময় বোধ করছি এই ভেবে যে, যদি একই রকম ঘটনা তুরস্কে ঘটে যেত, তাহলে আপনারা কীভাবে দেখতেন?’

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, তুর্কি হাউসটি সেখানে মার্কিন কর্তৃপক্ষের হাতে ন্যস্ত। ‘(এখন) এই সন্ত্রাসীকে খুঁজে বের করা আপনারই প্রয়োজন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT