1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

এফ-১৬ নিয়ে বাইডেনকে যে প্রতিশ্রুতি দিয়েছেন জেলেনস্কি

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৩০৬ Time View

দীর্ঘ দিন ধরে দেন দরবার করার পর অবশেষে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধ বিমান দেওয়ার বিষয়ে অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।  এর পরই পশ্চিমা দেশগুলোও কিয়েভকে অত্যাধুনিক এই ফাইটার জেট দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে।

তবে ইউক্রেন এফ-১৬ হাতে পাওয়ার পর তা রাশিয়ান ভূখণ্ডে ব্যবহার করবে না- এমন প্রতিশ্রুতি পাওয়ার পরই বিমানটি দিতে সম্মতি দেয় ওয়াশিংটন। খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এনডিটিভি জানিয়েছে, জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের শেষ দিন রোববার সাংবাদিকদের এ কথা জানান বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনীয় নেতা তাকে কথা দিয়েছেন, এফ-১৬ যুদ্ধ বিমান হাতে পেলে তা দিয়ে রুশ ভূখণ্ডে কোনো হামলা পরিচালনা করা হবে না। তবে ইউক্রেনের ভেতর এবং দেশটির সীমানার মধ্যে যেখানেই রুশ সেনা রয়েছে, সেখানে মার্কিন বিমানটি ব্যবহার করতে পারবে কিয়েভ।

তিনি আরও বলেন, আগামী সপ্তাহগুলিতে যে কোনো ইউক্রেনীয় আক্রমণে বিমানগুলো ব্যবহার করতে পারবে কিয়েভ। তবে ইউক্রেনীয় সেনারা তাদের বর্তমান সীমানার মধ্যে রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে আত্মরক্ষার জন্য এই জাতীয় অস্ত্র ব্যবহার করতে পারবে।

এদিকে রোববার গ্রুপ অব সেভেন বা জি-৭ ধনী গণতান্ত্রিক দেশগুলোর নেতারা বলেছেন, তারা ইউক্রেনকে সমর্থন করা থেকে পিছপা হবেন না। তাদের এ ঘোষণাকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য একটি সতর্কবার্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে। আর এই ঘোষণা এমন সময় আসল যখন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত পুরোপুরি দখল করার দাবি করছে রাশিয়া।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT