1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

যা আছে ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধবিরতি চুক্তিতে

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ৩০৮ Time View

মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরাইল ও ফিলিস্তিন। স্থানীয় সময় শনিবার রাত ১০টা থেকে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ফিলিস্তিনের ইসলামিক জিহাদের নেতা বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি মিশরীয় কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়েছেন।

তুর্কি বার্তা সংস্থা আনাদুলু মিশরীয় মিডিয়ার বরাত দিয়ে জানিয়েছে, কায়রো প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হওয়ার বিষয়টি উভয় পক্ষ নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, আনাদুলুর হাতে আসা চুক্তিপত্রে বলা হয়েছে, উভয় পক্ষই চুক্তির আলোকে বেসামরিক লোকদের টার্গেট করা, বাড়িঘর ধ্বংস করা এবং যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যক্তিদের টার্গেট করা বন্ধ করবে।

এদিকে আল জাজিরার সঙ্গে কথা বলার সময় ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সিনিয়র নেতা মোহাম্মদ আল-হিন্দি তার গ্রুপের পক্ষ থেকে চুক্তি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। সেই সঙ্গে চুক্তিতে পৌঁছানোর জন্য মিশরের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন তিনি।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার থেকে গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৩ ফিলিস্তিনি নিহত এবং দেড় শতাধিক লোক আহত হয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনী বলেছে, গত ২ মে ইসরাইলি কারাগারে একজন ফিলিস্তিনি অনশনকারীর মৃত্যুর পর গাজা থেকে রকেট ছোড়ার প্রতিক্রিয়ায় মঙ্গলবার পর্যন্ত বিমান হামলা চালানো হয়েছে, যা ইসরাইলি অঞ্চলে তাদের অপারেশন শিল্ড অ্যান্ড অ্যারোর অংশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT