1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

রাজ্যাভিষেকে প্রিন্স হ্যারিকে কোন ভূমিকায় দেখা যাবে?

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ৬ মে, ২০২৩
  • ৩০৫ Time View

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর গত বছরের সেপ্টেম্বর তার বড় ছেলে চার্লস যুক্তরাজ্য এবং আরও ১৫টি দেশের রাজা হন।  আজ শনিবার তার আনুষ্ঠানিক রাজ্যাভিষেক হবে। বিশ্বের প্রায় ১০০টি দেশের রাষ্ট্রপ্রধান এবং বিশ্বের গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।  রাজ্যাভিষেকে চার্লসের ছোট ছেলে প্রিন্স হ্যারিকে কোনো ভূমিকায় দেখা যাবে না। রাজপরিবারের সদস্যরা কে কী ভূমিকায় থাকবেন সেদিকে নজর সবার।

রাজা চার্লস আইন ও চার্চ অব ইংল্যান্ডকে অক্ষুণ্ন রাখার শপথ নেবেন। জেরুজালেমের পবিত্র ক্রিজম তেল দিয়ে তাকে অভিষিক্ত করা হবে।  এর পর প্রথা অনুসারে তার মাথায় মুকুট পরিয়ে দেবেন ক্যান্টারবুরির আর্চবিশপ।

কুইন অব কনসোর্ট হিসেবে চার্লসের দ্বিতীয় স্ত্রী ক্যামিলা সাদাসিধে ও হালকা ধরনের পোশাক পরে অভিষেক অনুষ্ঠানে উপস্থিত হবেন।

অভিষেক অনুষ্ঠানে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করবেন চার্লসের বড় ছেলে প্রিন্স উইলিয়াম।  তিনি হাঁটু গেড়ে বসে তার বাবাকে শ্রদ্ধা জানাবেন।

উইলিয়ামের বড় ছেলে জর্জ এবং ছোট দুই সন্তান শার্লট (৮) এবং লুইস (৫) রাজার শোভাযাত্রায় অংশ নেবে।

প্রিন্স হ্যারি অনেক আগেই রাজপ্রসাদ ত্যাগ করেছেন। তিনি তার স্ত্রী মেগানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে থাকেন।  রাজ্যাভিষেক অনুষ্ঠানে হ্যারির আনুষ্ঠানিক কোনো ভূমিকা থাকবে না।

তিনি শোভাযাত্রায়ও অংশ নেবেন না। তবে পরিবারের সব সদস্যের সঙ্গে প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে তিনি জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তার স্ত্রী মেগান তার দুই সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন।

চার্লসের বোন রাজকুমারী অ্যান শোভাযাত্রায় চার্লস ও ক্যামিলাকে বহনকারী ঘোড়ার গাড়িটির ঠিক পেছনের একটি গাড়িতে থাকবেন।

চার্লসের ভাই প্রিন্স অ্যান্ড্রু অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তবে তার আনুষ্ঠানিক কোনো ভূমিকা থাকবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT