1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

সূর্য পর্যবেক্ষণে প্রথমবারের মতো মিশন পাঠাচ্ছে ভারত

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ২৯৯ Time View
সংগৃহিত

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কমঃ

 

সৌর জগতের কেন্দ্রে থাকা সূর্য এবং এর উপরিভাগের অংশ অর্থাৎ সোলার করোনা পর্যবেক্ষণ করতে প্রথমবারের মতো মিশন পাঠাচ্ছে ভারত। দেশটির মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়ার স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) চলতি বছরের জুন-জুলাই মাসের মধ্যেই এ মিশন পাঠানোর পরিকল্পনা করেছে। মিশনের নাম দেয়া হয়েছে আদিত্য-এল১।

 

গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) মিশনের মূল অংশ ভিজিবল লাইন এমিশন করোনাগ্রাফ বা ভিইএলসি-এর হস্তান্তর অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি। মিশনটি এ বছরের আগস্ট মাসে শেষ হবে। উল্লেখ্য, ভিইএলসি তৈরি করেছে ভারতের ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোফিজিকস ব্যাঙ্গালুরু।

 

আদিত্য এল-১ মিশনটি পরিচালনা করবে ইসরো। সবমিলিয়ে এই মিশনে ভারত ৭টি পে-লোড বা রিসার্চ প্রোব পাঠাচ্ছে। যার মধ্যে ভিইএলসি প্রধান গবেষণা ইউনিট। এই মিশন ধারাবাহিকভাবে সূর্যকে পর্যবেক্ষণ করবে।

 

ভিইএলসি ছাড়াও ইসরো এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠান আরও ছয়টি গবেষণা প্রোব তৈরি করেছে। এসব প্রোব মূলত সূর্যকে বিভিন্ন দৃষ্টিকোন থেকে পর্যবেক্ষণের জন্য ব্যবহার করা হবে। এ বিষয়ে এস. সোমানাথ বলেছেন, ‘পৃথিবী এবং এর আশপাশে সূর্যের প্রভাব বোঝা এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং আদিত্য-এল১ এ বিষয়ে আলোকপাত করার লক্ষ্যেই পাঠানো হবে।’

 

ভিইএলসির কাজ কী এ বিষয়ে আলোকপাত করেছেন, ভিইএলসি প্রজেক্টের প্রধান ইনভেস্টিগেটর রাঘবেন্দ্র প্রাসাদ। তিনি বলেছেন, ‘মহাকাশে থাকা অন্য কোনো সোলার করোনাগ্রাফের সোলার ডিস্কের কাছাকাছি গিয়ে সোলার করোনার ছবি তোলার ক্ষমতা ততটা নেই, যতটা রয়েছে ভিইএলসির।’

 

তিনি জানান, ভিইএলসি সূর্যের খুব কাছাকাছি পৌঁছাতে পারবে এবং একই সময়ে খুব উচ্চ রেজোলিউশনে সেকেন্ডে একাধিকবার সূর্যের করোনার ছবি তুলতে পারবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT