1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

‘পুতিন-জেলেনস্কির মধ্যে আলোচনা অসম্ভব’

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ৩১৬ Time View

বাংলার আকাশ নিউজ ২৪ ডেস্কঃ

ইউক্রেন যুদ্ধের বছরপূর্তি হবে আগামী মাসের ২৪ ফেব্রুয়ারি। এতদিনেও যুদ্ধ শেষ করার কোনো পরিকল্পনা নেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে যুদ্ধকে আরও তেতে দিচ্ছে পশ্চিমা বিশ্ব!

এমতাবস্থায় ভ্লাদিমির পুতিনের সঙ্গে জেলেনস্কির কোনো আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানিয়েছেন, ইউক্রেনীয় নেতা বলেছেন— পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় বসার তার ‘কোনো আগ্রহ নেই।’

ইউক্রেনীয় নেতার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে ক্রেমলিনের মুখপাত্র পেসকভ বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি অনেক আগেই রুশ প্রেসিডেন্ট পুতিনের সম্ভাব্য শান্তি আলোচনার বিষয়টি পুরোপুরি নাকচ করে দিয়েছেন।

তিনি বলেছেন, আমরা জানি জেলেনস্কি প্রেসিডেন্ট নির্বাচনি প্রচারে ভোটারদের কী প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবং সেগুলো মনে রাখা বা তাকে নির্বাচিত করা ভোটারদের স্মৃতিকে সতেজ করা কঠিন নয়। তিনি কখনই দোনবাস সমস্যার সমাধান করেননি, তিনি মিনস্ক চুক্তিগুলো প্রত্যাখ্যান করেছিলেন।

পেসকভ আরও বলেন, এসব কারণেই তিনি নিজেই দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সম্ভাব্য আলোচনা বন্ধ রেখেছেন।

এর আগে বৃহস্পতিবার জেলেনস্কি ব্রিটেনের ‘স্কাই নিউজ টিভি’ চ্যানেলকে জানান, তিনি পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় আগ্রহী নন। জেলেনস্কি বলেন, পুতিন বিশেষ সামরিক অভিযান শুরু করার পর ভেবেছিলেন তার সঙ্গে ‘কেউ নেই।’

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT