1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

ইউক্রেনে নতুন রুশ কমান্ডার কে এই গেরাসিমভ?

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ৩২৭ Time View

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম ডেস্ক:

ইউক্রেন যুদ্ধ জিততে মরিয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। টানা ১১ মাসের যুদ্ধে এখনও জয় পরাজয় নির্ধারিত হয়নি। শীত মৌসুমের অপেক্ষায় ছিলেন পুতিন। শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে ইউক্রেনে হামলার জোরদার করেছেন তিনি।

ইউক্রেন যুদ্ধে চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনতে রণকৌশলে পরিবর্তন এনেছেন সাবেক কেজিবি প্রধান পুতিন।  এরই অংশ হিসেবে তার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনে দেশটির যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য রাশিয়ার সবচেয়ে সিনিয়র জেনারেল ও চিফ অব দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভকে দায়িত্ব দিয়েছে।

কে এই গেরাসিমভ?

২০১২ সালের ৯ নভেম্বর জেনারেল স্টাফ প্রধান ও উপ-প্রতিরক্ষামন্ত্রী হিসেবে গেরাসিমভকে দায়িত্ব দেন পুতিন। এর তিন দিন আগে সের্গেই শোইগুকে প্রতিরক্ষমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন তিনি।

রাশিয়ার পক্ষ থেকে পারমাণবিক হামলার নির্দেশ দেওয়ার যে তিনটি ব্রিফকেস রয়েছে সেগুলোর একটি করে বহন করেন পুতিন, শোইগু ও গেরাসিমভ।

২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন গেরাসিমভ। সিরিয়ার গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে পট-পরিবর্তনকারী রুশ সামরিক সহযোগিতার ক্ষেত্রেও তার ভূমিকা ছিল।

ইউক্রেনে আক্রমণের একদিন পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ওই সময় যুক্তরাষ্ট্র বলেছিল, ইউক্রেন যুদ্ধের পুতিন বাদে অপর যেসব ব্যক্তি সরাসরি দায়ী গেরাসিমভ তাদের একজন।

তবুও মাঝেমধ্যে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল মার্ক মাইলির কথা বলেন গেরাসিমভ।

১৯৫৫ সালের ৮ সেপ্টেম্বর কাজানে জন্ম এই রুশ জেনারেলের। মিলিটারি অ্যাকাডেমি অব দ্য জেনারেল স্টাফ থেকে ১৯৯৭ সালে স্নাতক পাস করে পদোন্নতি পেয়ে এই অবস্থানে পৌঁছেছেন তিনি।

এদিকে রুশ ভাড়াটে গোষ্ঠী ওয়াগনারের প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিন এবং চেচনিয়ার রুশ অংশের নেতা রমজান কাদিরভ সমালোচনা করেছেন গেরাসিমভের। তারা যুদ্ধক্ষেত্রে নিজেদের সাফল্যের দাবি করছেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমর্থকরা বলছেন, যুদ্ধের শুরুতে রাশিয়া প্রায়ই দুর্বল দক্ষতা দেখিয়েছে। রসদ, প্রযুক্তি ও শৃঙ্খলার মতো অনেক সমস্যা দশ মাস পরও বিরাজমান।

সূত্র: রয়টার্স।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT