1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

ক্ষেপা ষাঁড়ের আক্রমণে প্রাণ হারালেন পুলিশ সদস্য

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম।Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৩১৪ Time View

বাংলার আকাশ নিউজ ২৪ ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে ষাঁড়ের আক্রমণে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার ওই পুলিশ কর্মকর্তার বাসার সামনে মাস্কঅক্স প্রজাতির ষাঁড়ের এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

এবিসি নিউজ জানিয়েছে, পুলিশ কর্মকর্তা কার্টিস ওরল্যান্ড তার বাসার কাছাকাছি একটি জায়গায় এক দল মাস্কঅক্স প্রজাতির ষাঁড় তাড়ানোর চেষ্টা করছিলেন। সে সময় হঠাৎ একটি ষাঁড় তাকে আক্রমণ করে।

এতে ঘটনাস্থলেই কার্টিসের মৃত্যু হয় বলে আলাস্কা পুলিশ বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়।

ট্রুপার্স বাহিনীর মুখপাত্র অস্টিন ম্যাকড্যানিয়েল জানান, পুলিশ সদস্য কার্টিস আদালতে সংযুক্ত ছিলেন। তিনি কয়েদি পরিবহন, আদালত কক্ষের নিরাপত্তা ও নথি ব্যবস্থাপনার কাজ করতেন।

মাস্কঅক্স হচ্ছে এক ধরনের বড় আকারের লম্বা চুলওয়ালা ষাঁড়, যাদের কাঁধে ছোট কুজ এবং মাথার ওপর শিং রয়েছে। এদের ওজন ৮০০ পাউন্ড (৩৬৩ কেজি) পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে মৎস্য ও পশুসম্পদ বিভাগ।

(আহৃত)

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT