1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন ফরিদপুরে হাম-রুবেলা বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঈদের আগেই প্রকাশের চেষ্টা সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের নির্দেশ ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ফরিদপুরে হাম পরিস্থিতি উদ্বেগজনক, আক্রান্ত ছাড়াল ১ হাজার ২৯৯ এসএসসি ১০ বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ২৪ মে থেকে ঝিনাইদহে ভাড়া বাসা থেকে হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার

বিশ্বকাপে ব্রাজিলের কাছে এখন পর্যন্ত অপরাজিত সুইসরা

বাংলার আকাশ ডট কম email: banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১৬৫ Time View

বাংলার আকাশ ডেস্ক:

কাতার বিশ্বকাপে গুরুত্বপুর্ণ ম্যাচে রাতে মাঠে নামছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিল। এবারের কাতার বিশ্বকাপ আসরের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে শিরোপা প্রত্যাশি ব্রাজিল।

এ ম্যাচ জিতলে অনেকটা নিশ্চিত হয়ে যাবে সেলেসাওদের শেষ ষোলোর টিকিট। তবে দুশ্চিন্তার কারণ, বিশ্ব আসরে এখন পর্যন্ত সুইসদের বিপক্ষে ড্রয়ের বৃত্ত থেকে বের হতে পারেনি ব্রাজিল।

আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে ৯৭৪ স্টেডিয়ামে গ্রুপ ‘জি’-এর লড়াইয়ে সোমবার (২৮ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। তবে মজার কথা,এখনও বিশ্বকাপে সুইজারল্যান্ডকে হারাতে পারেনি ব্রাজিল।

ফিফা বিশ্বকাপে এখন পর্যন্ত ব্রাজিল দুবার দেখা পেয়েছে সুইসদের। দুবারই ইউরোপিয়ান এ আন্ডারডগদের সঙ্গে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। বিশ্ব আসরে দুই দলের প্রথম দেখা ১৯৫০ সালে।

সেবার দুই দলের ৯০ মিনিটের লড়াই শেষ হয় ২-২ গোল সমতায়। এরপর ৬৮ বছরের বিরতি কাটিয়ে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে আবার দেখা হয় এ দুই দলের। এ ম্যাচেও ১-১ গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় সেলেসাওদের।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT