1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

ইরানি ড্রোন নিয়ে কঠোর অবস্থানের কথা জানাল ইউক্রেন

বাংলার আকাশ ডট কম Email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ৩২৩ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

রাশিয়া ইরানি ড্রোন ব্যবহার করছে বলে আবারও জোর দাবি জানিয়েছে ইউক্রেন। এ অবস্থায় যে কোনো মূল্যে এসব ড্রোন সরবরাহ বন্ধ করবে বলে দৃঢ়প্রত্যয় ঘোষণা করেছে কিয়েভ।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা শনিবার এ ঘোষণা দেন। তিনি বলেন, যে কোনোভাবেই হোক, রাশিয়াকে ইরানের ড্রোন সরবরাহ বন্ধ করব।

এতদিন বিষয়টি অস্বীকার করলেও প্রথমবারের মতো রাশিয়াকে ড্রোন সরবরাহ করার কথা স্বীকার করেছে ইরান। তবে বলেছে, তারা ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগে মস্কোকে ড্রোন পাঠিয়েছিল।

শনিবার রাশিয়াকে ড্রোন সরবরাহের কথা স্বীকার করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেন, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর কয়েক মাস আগে ‘অল্প সংখ্যায়’ ড্রোন মস্কোয় পাঠানো হয়েছিল।

ইরান এখনো রাশিয়ায় ড্রোন সরবরাহ করছে বলে অভিযোগ উঠলেও আমির আব্দুল্লাহিয়ান অস্বীকার করেছেন।

তিনি বলেন, ইরান ইউক্রেন যুদ্ধে সহায়তা করার জন্য রাশিয়াকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সরবরাহ করেছে বলে কয়েকটি পশ্চিমা দেশ হইচই শুরু করেছে। ক্ষেপণাস্ত্র সরবরাহের অংশটি একেবারে ভুল।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছে, ড্রোন সরবরাহের অংশটি সত্য। ইউক্রেন যুদ্ধে কয়েক মাস আগে আমরা অল্পসংখ্যক ড্রোন রাশিয়াকে দিয়েছিলাম।

গত কয়েক সপ্তাহে ইউক্রেনে বেসামরিক অবকাঠামো বিশেষ করে বিদ্যুৎকেন্দ্র এবং বাঁধে ইরানের তৈরি শাহেদ-১৩৬ ড্রোন ব্যবহার করে রাশিয়ার হামলা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেছে কিয়েভ। যদিও ইউক্রেনে হামলায় ইরানের ড্রোন ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।

 

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT