1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে শিল্পায়নে গ্যাস সরবরাহ ও পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের দাবি জানালেন নায়াব ইউসুফ ফরিদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে ডিবি ও সালথা থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা আটক নগরকান্দায় অবৈধ কেক কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা ফরিদপুরে শব্দ দূষণ রোধে সচেতনতামূলক কর্মসূচি ও মোবাইল কোর্ট পরিচালনা সালথায় মাদকবিরোধী মানববন্ধন, অপরাধীদের শাস্তির দাবি জোরদার নগরকান্দায় ট্রলি চাপায় আহত মাদ্রাসা ছাত্রীর মৃত্যু ফরিদপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কারণ অজানা ফরিদপুরে ১১ দলীয় জোটের প্রস্তুতি সভা, ২ মে গণমিছিল ঘিরে কর্মসূচি জোরদার ফরিদপুরে নবাগত জেলা প্রশাসককে জেলা তথ্য অফিসের শুভেচ্ছা

রুশ নৌবহরে হামলা: ড্রোন থেকে কানাডায় তৈরি যন্ত্রাংশ উদ্ধার!

বাংলার আকাশ ডট কম Email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৮৫ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

রাশিয়া বলেছে, কৃষ্ণসাগর নৌবহরে হামলা চালানো ড্রোনের ধ্বংসাবশেষ থেকে কানাডায় তৈরি নেভিগেশন ব্যবস্থা উদ্ধার করা হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের সেনাবাহিনী ক্রিমিয়া উপকূলে মোতায়েন ওই নৌবহরে শনিবার যে ধারাবাহিক ড্রোন হামলা চালিয়েছে তা সন্ত্রাসী হামলা ছাড়া আর কিছু নয়।

এর কারণ হিসেবে রাশিয়া বলেছে, ক্রিমিয়ার সেভাস্তোপোল বন্দর থেকে খাদ্যশস্য রপ্তানির নিরাপত্তা নিশ্চিত করতে অর্থাৎ বেসামরিক কাজে নৌবহরটি মোতায়েন করা হয়েছিল।

কাজেই বেসামরিক স্থাপনায় যে কোনো হামলা সন্ত্রাসী হামলা বলে বিবেচিত হয়। রাশিয়া বলেছে, ইউক্রেন অন্তত ১৬টি ড্রোন দিয়ে সেভাস্তোপোল বন্দরে মোতায়েন রুশ বহরে হামলা চালায় যার সব গুলি করে নামানো হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বিশেষজ্ঞরা বিধ্বস্ত ড্রোন পরীক্ষা করে সেখান থেকে কানাডায় নির্মিত নেভিগেশন ব্যবস্থা খুঁজে পেয়েছেন। এ ছাড়া ওদেসার কাছাকাছি কোনো স্থান থেকে এসব ড্রোন আকাশে ওড়ানো হয়েছিল বলে বিবৃতিতে জানানো হয়েছে।

এর আগে রোববার রাশিয়া তার ‘কৃষ্ণসাগর নৌবহরে’ একটি ধারাবাহিক ড্রোন হামলা ব্যর্থ করে দেওয়ার দাবি করে। ক্রিমিয়া উপদ্বীপের সবচেয়ে বড় শহরের ওপর ওই ড্রোন হামলার জন্য প্রাথমিকভাবে ব্রিটেন ও ইউক্রেনকে দায়ী করে রাশিয়া।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনের মিকোলাইভ অঞ্চলের ওচাকিভ শহরের মোতায়েন ব্রিটিশ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ওই ড্রোন হামলা চালানো হয়েছে।

ড্রোন হামলার জের ধরে ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানির নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব স্থগিত করে দিয়েছে রাশিয়া।

ইউক্রেন যুদ্ধে দুপক্ষই অত্যাধুনিক সব অস্ত্রশস্ত্র ব্যবহার করছে। এর মধ্যে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে শত শত কোটি ডলারের সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করলেও এ যুদ্ধে ড্রোনের ব্যবহার একটি বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা দাবি করছে, রাশিয়া ইরানে তৈরি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালাচ্ছে। তবে রাশিয়া ও ইরান এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT