1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন ফরিদপুরে হাম-রুবেলা বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঈদের আগেই প্রকাশের চেষ্টা সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের নির্দেশ ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ফরিদপুরে হাম পরিস্থিতি উদ্বেগজনক, আক্রান্ত ছাড়াল ১ হাজার ২৯৯ এসএসসি ১০ বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ২৪ মে থেকে ঝিনাইদহে ভাড়া বাসা থেকে হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার দুর্দান্ত জয়

বাংলার আকাশ ডট কম Email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩১ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দারুণ এক জয় পেয়েছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের নিউজার্সির রেডবুল অ্যারেনায় জ্যামাইকাকে ৩-০ গোলে হারিয়েছেন আলবিসেলেস্তেরা। বদলি নেমে জোড়া গোল করেছেন লিওনেল মেসি।

ম্যাচের আগের দিন ফ্লুতে ভুগছিলেন, তাই শুরুর একাদশে ছিলেন না মেসি।

তার জায়গায় একাদশে আসা জুলিয়ান আলভারেজ আর্জেন্টিনাকে এগিয়ে দেন ১৩তম মিনিটেই। লিড নিয়েই বিরতিতে যায় আর্জেন্টিনা। বিরতির পর ম্যাচের ৫৬তম মিনিটে মাঠে নামেন মেসি।

ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত আর্জেন্টিনা এগিয়ে ছিল মাত্র এক গোলে। ৮৬তম মিনিটে দারুণ এক গোল করেন মেসি। ৩ মিনিট পর ফ্রিকিক থেকে নিজের দ্বিতীয় গোলটি করে আর্জেন্টিনার ৩-০ গোলের জয় নিশ্চিত করেন সাতবারের ব্যালন ডিঅরজয়ী এ তারকা। এই জয়ের ফলে টানা ৩৫ ম্যাচে অপরাজিত রইল আর্জেন্টিনা।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT